চিকেন-টমেটো পাস্তা

লাইফস্টাইল ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:০০
image

চিকেন টমাটো পাস্তা

শিশুর জন্য বিকালের নাস্তায় কী আয়োজন করবেন চিন্তা করছেন? ঝটপট তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর চিকেন-টমেটো পাস্তা। অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন টক-ঝাল চিকেন পাস্তা। জেনে নিন রেসিপি-  

উপকরণ

লালমরিচ- ১টি
পেঁয়াজ কুচি- ২টি
কাঁচামরিচ কুচি- ১টি
অলিভ অয়েল- ৩ টেবিল চামচ
পাস্তা- ৩০০ গ্রাম
মুরগির বুকের মাংসের টুকরা- আধা কাপ
শুকনা মরিচ গুঁড়া- কয়েক চিমটি
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ৫ কোয়া
সাদা ভিনেগার- ১ টেবিল চামচ
টমেটো কুচি- ২ টেবিল চামচ
টমেটো সস- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- এক চিমটি

লবণ- স্বাদ মতো  

প্রস্তুত প্রণালী
চুলায় তেল দিয়ে মুরগির মাংস কুচি বাদামি করে ভাজুন। পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। অন্য আরেকটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ, লালমরিচ, কাঁচামরিচ ও রসুন ভাজুন। বাদামি হয়ে এলে মুরগির মাংস দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে টমেটো কুচি দিন। নাড়াচাড়া করে সেদ্ধ পাস্তা দিয়ে দিন। ভিনেগার, শুকনা মরিচ গুঁড়া, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন পাত্র।  মৃদু আঁচে রাখুন ২০ মিনিট। টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। ৫ মিনিট চুলায় রেখে গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন চিকেন টমেটো পাস্তা।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক