রান্না মাংসের ভর্তা করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৩ জুলাই ২০২২, ১১:১৫ আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১:১৫

কোরবানি ঈদে প্রচুর পরিমাণে মাংস রান্না হয়। জ্বাল দিতে দিতে ঝুরা বা ভাজা হয়ে যায় মাংস। এই মাংসের ভর্তা কিন্তু খেতে ভীষণ মজা। গরম গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে সরিষার তেলে করা মাংসের ভর্তা স্বাদেও নিয়ে আসবে নতুনত্ব। জেনে নিন রেসিপি।

রান্না মাংসের ভর্তা করবেন যেভাবে

শুকনা মরিচ তেলে ভেজে নিন। হাড় ও চর্বি ছাড়া রান্না করা মাংস নিন কয়েক টুকরো। হামানদিস্তায় একটু থেঁতো করে নিতে পারেন। তবে মাংস ঝুরা হয়ে গেলে আর প্রয়োজন নেই থেঁতো করার। এবার ভাজা শুকনা মরিচ স্বাদ মতো লবণ ডলে ভেঙে নিন। অল্প আদা কুচি ও রসুন কুচি মেশান। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও সরিষার তেল দিয়ে থেঁতো করা মাংস দিয়ে দিন। সবকিছু মেখে নিন ভালো করে। পরিবেশন করুন লেবুর রস ছিটিয়ে।  

জেনে নিন

  • সদ্য রান্না করা মাংস দিয়েও এই ভর্তা করা যায়। তবে এক্ষেত্রে সামান্য সরিষার তেলে মাংস একটু ভেজে নেবেন। স্বাদ বেড়ে যাবে বহুগুণ।
  • মাংস রান্নাতে যেহেতু লবণ থাকে, ভর্তা করার সময় সেই অনুযায়ী লবণ দেবেন।
  • ভর্তা করার সময় একটু সময় নিয়ে ছাড়িয়ে নেবেন মাংস। ভেজে করতে চাইলে খুন্তির সাহায্যে ছাড়িয়ে নেবেন।

ছবি: আয়েশা সিদ্দিকা   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সন্মাননা পদক দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সন্মাননা পদক দিলেন প্রধানমন্ত্রী
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের