কলা পাতায় মোড়ানো ভাপা ইলিশ

জীবনযাপন ডেস্ক
২২ জুলাই ২০২২, ১৭:০০আপডেট : ২২ জুলাই ২০২২, ১৭:০০

ভাপা ইলিশ বা ইলিশ পাতুরি গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে অসাধারণ। কীভাবে ইলিশ পাতুরি বানাবেন জেনে নিন।

লবণ মেশানো পানিতে কলা পাতা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর ইলিশ মোড়ানো যাবে এমন সাইজ করে কেটে নিন। আধা কাপ সরিষা অল্প পানি ও স্বাদ মতো কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। ১ চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ ও আধা কাপ নারিকেল কুচি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। চাইলে পাটায় বেটেও নিতে পারেন। মিশ্রণে ৫০ গ্রাম টক দই ও আধা কাপ সরিষার তেল মেশান। এবার ৪-৫ পিস ইলিশ মাছের টুকরো ভালো করে ধুয়ে সরিষার মিশ্রণ দিয়ে মেখে রেখে দিন ২০ মিনিটের জন্য।

চুলায় একদম কম আঁচে তাওয়া গরম করে কলা পাতাগুলো গরম করে নিন সামান্য। কপা পাতার উপর মসলাসহ ইলিশের একটি টুকরা দিয়ে দিন। এমনভাবে মাছ দেবেন যেন মসলা দিয়ে ঢাকা থাকে। একটি কাঁচা মরিচ ফালি করে উপরে দিয়ে কলা পাতা ভাঁজ করে সুতা দিয়ে আটকে ফেলুন। এভাবে সবগুলো মাছ কলা পাতায় মুড়ে নিন। তাওয়ায় সামান্য সরিষার তেল ছড়িয়ে কলা পাতায় মোড়ানো ইলিশ দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে প্রতি সাইড ৫ থেকে ৬ মিনিট স্টিম করুন। নামিয়ে পাতা খুলে পরিবেশন করুন গরম গরম।

ছবি: কুক প্যাড  
 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম