নিষ্প্রাণ ত্বক উজ্জ্বল হবে নারিকেলের দুধের গুণে

জীবনযাপন ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ১৫:৪৭ আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৫:৪৭

বর্ষার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ঘাম কম হলেও ভ্যাপসা গরমে ত্বকের চিটচিটে ভাব রয়ে যায়। ফলে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাতে থাকে। এ সময় ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন নারিকেলের দুধ। এতে রয়েছে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনের মতো উপকারী উপাদান।

ত্বকে প্রাণ ফেরাতে
২ চা চামচ নারিকেলের দুধের সঙ্গে ১ চা চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর তুলা দিয়ে ঘষে উঠিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন প্যাকটি।

ত্বক কোমল ও মসৃণ করতে
১ চা চামচ নারিকেলের দুধ ও ওটস গুঁড়া মিশিয়ে বানিয়ে ফেলুন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন এই প্যাক। ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর উঠে ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

ব্রণ কমাতে
২ চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারিকেলের দুধ মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। ব্রণ প ত্বকের কালো দাগ দূর করতে সপ্তাহে ২ থেকে ৩ দিন এই মিশ্রণটি ব্যবহার করুন।

/এনএ/
সম্পর্কিত
বিশ্বের সবচেয়ে বড় কোরিয়ান প্রসাধনীর দোকানে ত্বকের সেরা পণ্য
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
মুখের গড়ন বুঝে ব্লাশ লাগান, মেকআপে আনুন আকর্ষণীয় লুক
সর্বশেষ খবর
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে বিএনপি সবার আগে করতো: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর