খুশকি দূর করবে মেহেদি

লাইফস্টাইল ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৩
image

খুশকি দূর করবে মেহেদি

চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ খুশকি। খুশকি থেকে রক্ষা পেতে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন মেহেদির হেয়ার প্যাক। খুশকি দূর করার পাশাপাশি মেহেদি চুলের গোড়া শক্ত করে ও ঝলমলে ভাব নিয়ে আসে চুলে। মাথার ত্বকে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়াও দূর করে মেহেদি। জেনে নিন কীভাবে তৈরি করবেন মেহেদির হেয়ার প্যাক-   

ডিম, তেল ও মেহেদি
৩ চা চামচ মেহেদি গুঁড়ার সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল ও ২ চা চামচ ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

মেহেদি, লেবু ও দই
২ চা চামচ মেহেদি গুঁড়ার সঙ্গে লেবুর রস ও দই মেশান। মিশ্রণটি মাথার তালুতে কিছুক্ষণ লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে খুশকি।  

মেহেদি, দই এবং রিঠা
মেহেদি, দই এবং রিঠা একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। খুশকি দূর করতে এই হেয়ার প্যাকটি খুবই কার্যকর।

প্রাকৃতিক উপকরণ মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক

মেহেদি, অলিভ অয়েল ও ভিনেগার
৪ চা চামচ মেহেদি গুঁড়ার সঙ্গে ১ চা চামচ ভিনেগার ও অলিভ অয়েল মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। খুশকি দূর হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।

সরিষা তেল ও মেহেদি
সরিষা তেল গরম করে ২ মুঠো মেহেদি পাতা দিয়ে রেখে দিন সারারাত। পরদিন সকালে তেল ম্যাসাজ করুন মাথায়। কিছুক্ষণ পর ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। খুশকি দূর করবে ও চুল পড়া কমাবে এটি।

/এনএ/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম