ঝকঝকে দাঁতের জন্য হেঁশেলের ৬ উপাদান

দাঁতের হলদে ছোপ ছোপ দাগ নিয়ে বিব্রত? নিয়মিত দাঁত ব্রাশ করার পরও বিভিন্ন কারণে দাঁত হলদে হয়ে যেতে পারে। দাগ দূর করে ঝকঝকে দাঁত পেতে চাইলে হাতের কাছাকাছি থাকা কিছু উপাদানের সাহায্য নিতে পারেন।

জীবনযাপন ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৬:০৮আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৬:০৮

বেকিং সোডা ব্যবহার করতে পারেন ঝকঝকে দাঁতের জন্য

জেনে নিন দাঁত সাদা করতে কোন কোন উপাদান ব্যবহার করবেন।

১। আপেল সাইডার ভিনেগার
মাউথ ওয়াশের সঙ্গে সামান্য আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। প্রতিদিন দ্রবণটি দিয়ে পরিষ্কার করুন মুখ। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে দূর হয়ে যাবে দাঁতের দাগ। তবে অতিরিক্ত ব্যবহার করবেন না কিংবা অতিরিক্ত পরিমাণে ভিনেগার মেশাবেন না। এতে দাঁত ক্ষতিগ্রস্ত হতে পারে।

২। হলুদ
টুথপেস্টের উপর খানিকটা হলুদেড় গুঁড়া ছিটিয়ে দাঁত ব্রাশ করুন। এরপর কুলি করে ফেলুন।

৩। কমলার খোসা
কমলার খোসা ফেলে না দিয়ে দাঁতে ঘষে নিন। এতে থাকা অ্যাসিডিক উপাদান দাঁতের হলুদ ভাব দূর করতে সাহায্য করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।  

৪। নারিকেলের তেল
সকালে ঘুম থেকে উঠে নারিকেলের তেল আঙুলে নিয়ে ঘষুন দাঁতে। এক মিনিট পর মুখ ধুয়ে রেগুলার টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করে নিন।

৫। বেকিং সোডা
দাঁত ঝকঝকে করার পাশাপাশি মুখের ভেতরে থাকা জীবাণু দূর করতে অ সক্ষম বেকিং সোডা। বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট বানিয়ে দাঁত পরিষ্কার করুন। তবে এটি প্রতিদিন ব্যবহার করবেন না। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন।

৬। কলার খোসা 
কলার খোসার ভেতরের সাদা অংশ দাঁতে ঘষলেও দাঁত হবে দাগহীন।  

/এনএ/
সম্পর্কিত
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল