বারান্দায় চাষ করুন পুদিনা

তাজা পুদিনা পাতা যদি বারান্দা থেকে ছিঁড়ে দিয়ে দিতে পারেন ধোঁয়া ওঠা এক কাপ মসলা চায়ের কাপে, তবে বেশ হয় নিশ্চয়? কেবল খাবারে স্বাদ বাড়াতেই নয়, রূপচর্চার পাশাপাশি মুখের দুর্গন্ধ দূর করতেও পুদিনা পাতা বেশ কার্যকর। খুব সহজে সুগন্ধি এই পাতা চাষ করতে পারেন বারান্দায়। মাটি, প্লাস্টিকের টবের পাশাপাশি পানি বা তেলের কন্টেইনারেও দিব্যি তরতরিয়ে বেড়ে ওঠে পুদিনা।

জীবনযাপন ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ২০:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০:৪৫

বারান্দায় চাষ করুন পুদিনা

 

জেনে নিন কীভাবে পুদিনার চাষ করবেন বারান্দায়।

বাজার থেকে কিনে আনা পুদিনার আঁটি খুলে নিন। অপেক্ষাকৃত মোটা ডাল বেছে শিকড়ের কাছাকাছি থাকা পাতা ছিঁড়ে ফেলুন। এবার একটি ছোট পাত্রে পানি নিয়ে ডুবিয়ে দিন শিকড়ের অংশ। ৫ থেকে ৭ দিনের মধ্যেই দেখবেন নতুন শিকড় বের হয়েছে।

এবার টবে লাগানোর জন্য মাটি প্রস্তুত করে নিন। শুকনা গোবর বা জৈব সারমিশ্রিত মাটি নিন টবে। টবের নিচের অংশে অবশ্যই ছিদ্র থাকতে হবে। এবার শিকড়সহ পুদিনা বুনে দিন মাটির মধ্যে। ৭ দিনের মধ্যেই নতুন পাতা গজাতে শুরু করবে।

জেনে নিন

  • পুদিনা গাছে খুব অল্প পানি প্রয়োজন হয়। অতিরিক্ত পানি দিলে পচে যেতে পারে গোড়া।
  • দিনের কিছু সময় রোদ লাগলে দ্রুত বাড়বে গাছ। তবে রোদ ছাড়াও এই গাছ দিব্যি বেঁচে থাকে। আলো বাতাস আছে এমন স্থানে রেখে দিন পুদিনার টব।
  • পুদিনা গাছের গোড়ার দিকের পাতাগুলো শুকিয়ে গেলে উঠিয়ে ফেলুন।
  • নির্দিষ্ট সময় পর পর উপর থেকেও ছেঁটে দিন।  
  • মাসে একবার মাটি নিড়ানি দিয়ে আলগা করে জৈব সাব মিশিয়ে দিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম