মশা তাড়াতে কিছু টিপস

জীবনযাপন ডেস্ক
২৩ আগস্ট ২০২২, ১১:৩১আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১১:৩১

ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্ষার এই সময়টায় মশা থেকে খানিকটা বাড়তি সাবধান থাকার বিকল্প নেই। বারান্দা বা আঙিনা সবসময় পরিষ্কার রাখবেন। ভাঙা টব বা কোনও পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখা জরুরি। পাশাপাশি কিছু ঘরোয়া টিপস অনুসরণ করতে পারেন মশার উপদ্রব কমাতে।

  • ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়া গন্ধে মশা দূর হবে। চাইলে কয়েক টুকরো কর্পূর জ্বালিয়ে নিতে পারেন। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়বে শক্তিশালী গন্ধ।
  • টাইমস অব ইন্ডিয়া বলছে, মশার লার্ভার বেড়ে ওঠা থামাতে সক্ষম কফির গুঁড়া। তাই বাগানে কফির গুঁড়া ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়।
  • রিডার্স ডাইজেস্টে প্রকাশিত তথ্য মতে, কিছু গাছ আছে যা ঘরে রাখলে মশার উপদ্রব কমে। তুলসী, পুদিনা, ল্যাভেন্ডার, গাঁদা গাছ রাখতে পারেন ঘরের আঙিনায় বা ঘরের ভেতর।
  • লেমনগ্রাস অয়েল ত্বকে লাগালে মশা কামড়াবে না।
  • রসুনের রস মিশ্রিত পানি বাগানে স্প্রে করে দিলে মশার উপদ্রব কমবে- এমনটা বলছে আনন্দবাজার পত্রিকা।
  • মেডিক্যাল নিউজ টুডে বলছে; ২০১৫ সালের এক জরিপের প্রকাশিত তথ্য মতে, নিমের তেল ত্বকে ম্যাসাজ করলে ৩ ঘণ্টা পর্যন্ত মশা বসে না। আবার নিম পাতা জ্বালানো ধোঁয়া ছড়িয়ে পড়লে মশার আনাগোনা কমে অনেকটাই।    
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোন কি আপনার মেজাজ বুঝতে পারে?
ফোন কি আপনার মেজাজ বুঝতে পারে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
অনলাইনে ধুতুরা বিক্রি, কর্ণাটকে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত
অনলাইনে ধুতুরা বিক্রি, কর্ণাটকে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
অফিসে হঠাৎ পরিবর্তন এলে নিজেকে সামলাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’