চারুকলা অনুষদে শুরু হয়েছে বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী

জুবলী রহমত
২৭ আগস্ট ২০২২, ১৬:১২আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৬:১২

জাতীয় শোক দিবস পালন পরিষদ বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল ২৬ আগস্ট ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী-২০২২’ এর উদ্বোধন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে।

আয়োজনটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অধ্যাপক জামাল আহমেদ। 

অধ্যাপক  ড. মোহাম্মদ  আখতারুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধুর চর্চা বাড়ালে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন নতুন প্রজন্ম ও যুবসমাজের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য  মাধ্যম হলো চিত্রশিল্প।’ 

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে লালন করতে হবে। বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছেন তা বাস্তবায়নের জন্য তরুণ ও যুব সমাজকে সবসময় প্রস্তুত থাকতে হবে।’

বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

শিল্পীর চোখে বঙ্গবন্ধুর বিভিন্ন মুহূর্তের ১১৮টি ছবি প্রদর্শিত হচ্ছে আয়োজনে। প্রদর্শনীতে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক  ও শিক্ষার্থীদের শিল্পকর্ম স্থান পেয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের ছবি প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে। আয়োজনটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। 

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী’ ১৯৯০ সাল থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ও চারুকলা অনুষদ ছাত্রলীগের সহযোগিতায় আয়োজিত হয়ে আসছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম