ত্বকের বাড়তি তেল দূর করবে মুলতানি মাটির প্যাক

জীবনযাপন ডেস্ক
২৭ আগস্ট ২০২২, ১৭:১৮ আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৭:১৮

তেলেতেলে ত্বক যাদের, তাদের বিড়ম্বনাও খানিকটা বেশিই পোহাতে হয়। এ ধরনের ত্বকে ব্রণের প্রকোপ বেশি দেখা যায়। এছাড়া ত্বকে ধুলা-ময়লাও বেশি আটকায়। ফলে লোমকূপ বন্ধ হয়ে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দেয়। ত্বকের বাড়তি তেল দূর করতে ব্যবহার করতে পারেন মুলতানি মাটির প্যাক। এছাড়া মুলতানি মাটির প্যাক ত্বকে জমে থাকা মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে। জেনে নিন কীভাবে বানাবেন প্যাক।

ত্বকের বাড়তি তেল দূর করবে মুলতানি মাটির প্যাক

১। মুলতানি মাটি ও গোলাপজল
মুলতানি মাটির সঙ্গে প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করলে তেলতেলে ভাব কমে উজ্জ্বল হবে ত্বক।

২। মধু ও মুলতানি মাটি
মুলতানি মাটির সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহ একবার ব্যবহার করলে ত্বক হবে মোলায়েম ও উজ্জ্বল।

৩। হলুদ ও মুলতানি মাটি
মুলতানি মাটি ও হলুদের গুঁড়ার সঙ্গে অল্প অল্প করে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলার ত্বকে প্যাকটি লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। সপাথে দুইবার ব্যবহার করলে ব্রণ দূর হবে।

৪। বেসন, মুলতানি মাটি ও চন্দন
১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ চন্দন ও ১ চা চামচ বেসনের সঙ্গে পরিমাণ মতো ঠান্ডা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাকটি ত্বকে ৪০ মিনিট লাগিয়ে রেখে এরপর ধুয়ে ফেলুন।  

৫। মুলতানি মাটি ও দই
মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন মিশ্রণটি। এরপর ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
বিমানের উচ্চপর্যায়ের কর্মকর্তা পদে রদবদল
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
‘ব্যবস্থা নিলে বুঝবো ছাত্রদল-বিএনপিতে বটদের প্রভাবই বেশি’ বলা নেতাও বহিষ্কার
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
সাফে রোনান-ট্রেভরদের চান ডুলি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত