মচমচে মাছের ডিমের বড়া

জীবনযাপন ডেস্ক
২৭ আগস্ট ২০২২, ১৮:২৪আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৮:২৪

মাছের বিভিন্ন পদ তো হরহামেশাই খাওয়া হয়। মাছের ডিম দিয়েও বানিয়ে ফেলতে পারেন মজাদার আইটেম। গরম ভাতের সঙ্গে যেমন খেতে অসাধারণ মাছের ডিমের বড়া, তেমনি মচমচে আইটেমটি সসের সঙ্গেও দিব্যি পরিবেশন করতে পারবেন বিকেলের নাস্তায়। জেনে নিন কীভাবে বানাবেন।  

মচমচে মাছের ডিমের বড়া

রুই মাছের দুটি ডিম ভালো করে ধুয়ে উপরের পাতলা চামড়াটি ফেলে দিন। একটি বড় বাটিতে ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচা মরিচের কুচি ও মরিচের গুঁড়া, ১ চা চামচ চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, ১ চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদা বাটা একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। ২ টেবিল চামচ ময়দা বা বেসন দিয়ে আবার মেশান সবকিছু। ধনেপাতা কুচি ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। সব শেষে মাছের ডিম দিয়ে দিন মিশ্রণে। তেল গরম করে ভেজে তুলুন মজাদার মাছের ডিমের বড়া।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
সরকারের এক সিদ্ধান্তে কত মানুষের কষ্ট বাড়লো?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
চট্টগ্রাম কলেজের এত সুনাম কেন?
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার