স্বাস্থ্যকর ডিম-টমেটোর স্যুপ

ঠান্ডা-সর্দিতে গরম গরম স্যুপ খেতে পারেন। এই গরমে অতিরিক্ত পানির চাহিদা মেটাতেও স্যুপ অতুলনীয়। টমেটো ও ডিম দিয়ে মজাদার স্যুপ বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। জেনে নিন রেসিপি।  

জীবনযাপন ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১৪:০৩আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৫:৪৩

স্বাস্থ্যকর ডিম-টমেটোর স্যুপ

দুটি মাঝারি আকারের টমেটো কুচি করে নিন। ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ পানির সঙ্গে মিশিয়ে রাখুন ও ১টি ডিম ভালো করে ফেটিয়ে রাখুন।  

৪ কাপ পানি উচ্চ মাঝারি আঁচে বসিয়ে দিন চুলায়। ফুটে উঠলে টমেটো দিয়ে দিন। ৫ মিনিট জ্বাল করুন। এরপর ম্যাশার দিয়ে হালকা হাতে ম্যাশ করে গুলে রাখা কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিন। আরও ৫ মিনিট রাখুন চুলায়। ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিয়ে দিন। এই সময় অনবরত নাড়তে হবে, নাহলে ডিম জমাট বেঁধে যাবে। স্বাদ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিন। উচ্চ তাপে ৩ মিনিট নাড়ুন। লেবুর রস ও ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে হাইকোর্টের নির্দেশ
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
এক জেলার ৪৩ স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট, অভিযান শুরু
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার