গ্যাস ও খরচ সুরক্ষায় সচেতন হওয়ার বিকল্প নেই। ছোটখাট কিছু বিষয় মাথায় রাখলে বাড়তি গ্যাস খরচ হবে না। জেনে নিন টিপস।
- মাছ-মাংস রান্নার আগে ম্যারিনেট করে রাখবেন। এতে দ্রুত সেদ্ধ হবে। ফলে বাঁচবে গ্যাস।
- রান্নার পাতিল চুলায় বসানোর আগে ভালো করে মুছে নিন। বাড়তি পানি শুকানোর জন্য অপেক্ষা করতে হবে না।
- ডিপ ফ্রিজ থেকে মাছ-মাংস বের করে সঙ্গে সঙ্গে রান্না করবেন না। ডিফ্রস্ট করে তারপর রান্না বসান।
- রান্না করার সময় পাত্র ঢেকে দেবেন। এতে দ্রুত রান্না হবে।
- প্রেসার কুকার ব্যবহারের অভ্যাস করুন। গ্যাস বাঁচবে অনেকটাই।
- চাল- ডাল রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। দ্রুত সেদ্ধ হবে।
- রান্না শুরুর আগে মসলাপাতি সব গুছিয়ে রাখুন।
- রান্না করার সময় অতিরিক্ত পানি দেবেন না। গ্যাসের খরচ যেমন কমবে, তেমনি বজায় থাকবে খাবারের পুষ্টিগুণ।
- বারবার চা কফি খাওয়ার অভ্যাস থাকলে একবারে পানি গরম করে ফ্লাস্কে বা থার্মাস বোতলে রেখে দিন। ইলেকট্রিক কেটলি ব্যবহার করেও পানি গরম করে নিতে পারেন ঝটপট।









