টালা পেঁয়াজ-রসুনের ভর্তা

জীবনযাপন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৪

ঘরে বাজার নেই অথবা অফিস থেকে ফিরে রান্না করতে ইচ্ছে করছে না? গরম ভাতের স্বাদ বাড়াতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন টেলে নেওয়া পেঁয়াজ-রসুনের ভর্তা। জেনে নিন কীভাবে বানাবেন।

টালা পেঁয়াজ-রসুনের ভর্তা

ছোট পেঁয়াজ নিন কয়েকটা। বেশি বড় পেঁয়াজ নিলে সেদ্ধ হবে না সহজে। পেঁয়াজের আগা-গোড়া কেটে উপরের খোসাটা আলাদা করে শুকনা প্যানে দিন। রসুনের কোয়া ছাড়িয়ে নিন। খোসা পরে ছাড়ালেও চলবে। পেঁয়াজের তুলনায় রসুনের পরিমাণ কম নেবেন। এবার পেঁয়াজ ও রসুন অল্প আঁচে টেলে নিন। নেড়েচেড়ে ঢেকে সেদ্ধ করুন। পোড়া দাগ লেগে গেলে নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন।

শুকনা মরিচ মচমচে করে ভেজে স্বাদ মতো লবণ দিয়ে ভেঙে নিন। এর সঙ্গে সরিষার তেল, ধনেপাতা কুচি মেশান। সবশেষে চটকে মিশিয়ে নিন সেদ্ধ করে রাখা পেঁয়াজ ও রসুন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

রেসিপি ও ছবি: জনতার রান্নাঘর

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
কাদেরসহ যে ৫ জনের অর্ধেক সম্পত্তি পাবে জুলাই ফাউন্ডেশন
প্রকাশিত হলো লিটলম্যাগ ‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যা
প্রকাশিত হলো লিটলম্যাগ ‘অন্তর্লোক’-এর প্রথম সংখ্যা
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি