পেট্রোলিয়াম জেলি কাজে লাগানোর নানা উপায়

জীবনযাপন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০০ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০০

শীতে ঠোঁট ফাটলে পেট্রোলিয়াম জেলির উপর ভরসা করতেই হয়। আবার গোড়ালি ফাটার সমস্যাকেও তুড়ি মেরে উড়িয়ে দিতে রঙহীন তেলতেলে এই জেলির জুড়ি নেই। ত্বক একটু টানটান হয়ে গেলেই আমরা খুঁজি উপকারী এই প্রসাধনী। কেবল কী ত্বকের যত্নেই এর ব্যবহার সীমাবদ্ধ? মোটেও না! জেনে নিন পেট্রোলিয়াম জেলি কাজে লাগানোর বিভিন্ন উপায় সম্পর্কে। 

পেট্রোলিয়াম জেলি কাজে লাগানোর নানা উপায়

সুগন্ধি স্থায়ী করতে 
পছন্দের সুগন্ধি স্প্রে করার আগে সামান্য পেট্রোলিয়াম জেলি মেখে নিন ত্বকে। বিশেষ করে পালস পয়েন্টে ব্যবহার করলে অনেকক্ষণ পর্যন্ত সুগন্ধ ঘিরে থাকবে আপনাকে।  

শিশুর ডায়াপার র‍্যাশ দূর করতে
শিশুকে নিয়মিত ডায়াপার পরিয়ে রাখলে র‍্যাশ দেখা দেয় বা ত্বক লালচে হয়ে যায়। এই সমস্যা সমাধানে ডায়াপার খুলে খানিকটা পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করে দিন। 

অবাধ্য চুল বশে আনতে 
কপালের চুলগুলো বারবার উড়ে এসে বিরক্ত করছে? অল্প পেট্রোলিয়াম জেলি আঙুলের সাহায্যে লাগিয়ে নিন চুলে। 

ত্বক থেকে নেইল পলিশের দাগ তুলতে
ত্বকে নেইল পলিশের রঙ লেগেছে? খানিকটা পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। উঠে যাবে দাগ। হেয়ার ডাই বা চুলে ব্যবহার করা রঙ ত্বকে লাগলেও একইভাবে উঠিয়ে নিতে পারেন।

মেকআপ তুলতে 
পেট্রোলিয়াম জেলি চমৎকার মেকআপ রিমুভারের কাজ করে। তুলায় লাগিয়ে ঘষে ঘষে লিপস্টিক, ফাউন্ডেশন কিংবা কাজল উঠিয়ে ফেলতে পারেন সহজেই। 

পোশাক থেকে দাগ দূর করতে
পোশাকে মেকআপের দাগ লেগেছে? কাপড়ে খানিকটা পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। উঠে যাবে দাগ। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেতে ছাত্রীর লাশ: ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি সুমনের
ধানক্ষেতে ছাত্রীর লাশ: ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি সুমনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল