কম যত্নেও ভালো থাকে যে ৫ ইনডোর প্ল্যান্ট

জীবনযাপন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:১১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:১২

ঘর সাজানোর পাশাপাশি ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে ইনডোর প্ল্যান্টের জুড়ি নেই। গাছের যত্নে বেশি সময় দিতে না পারলে এমন কিছু প্ল্যান্ট বেছে নিতে পারেন যেগুলো ভালো রাখা তুলনামূলক সহজ। 

স্পাইডার ও স্নেক প্ল্যান্ট

১। স্পাইডার প্ল্যান্ট 
চমৎকার ইনডোর প্ল্যান্ট স্পাইডার। মাকড়সার মতো ছড়িয়ে যাওয়া পাতার এই প্ল্যান্ট ঘরে অক্সিজেন সরবরাহ করে বাতাস বিশুদ্ধ রাখে। ঠান্ডা আবহাওয়াতে ভালো থাকে এই গাছ। মাটি শুকিয়ে গেলে পানি দেবেন। নতুন নতুন পাতা ছড়িয়ে ঘরের সৌন্দর্য বাড়াতে এই গাছ। 

২। স্নেক প্ল্যান্ট
সাপের মতো একেবেকে বড় হয় এই গাছ। ঘরের কোণে ফেলে রাখলে ধীরে ধীরে বারতে থাকবে নিজের মতো। সপ্তাহে একবার কিংবা দশদিনে একবার পানি দেবেন। অতিরিক্ত পানি দিলেই বরং মারা যায় এই গাছ। 

৩। জিজি প্ল্যান্ট
ঘরে কম আলো থাকুক কিংবা বেশি আলো- জিজি প্ল্যান্ট বেড়ে উঠবে। ঘনঘন পানি দেওয়ারও প্রয়োজন নেই। কেবল মাটি শুকিয়ে গেলেই দেবেন পানি। 

৪। মানি প্ল্যান্ট
মাটি কিংবা পানিতে লাগাতে পারেন মানি প্ল্যান্ট। তবে মাটিতে লাগালে দ্রুত বাড়বে এই গাছ। লতিয়ে বাড়া মানি প্ল্যান্টের বাড়তি যত্নের প্রয়োজন নেই। মাটি শুকিয়ে গেলে পানি দেবেন আর সম্ভব হলে দুই মাসে একবার জৈব সার- গাছ বাড়বে আপন মনে। 

চাইনিজ এভারগ্রিন 

৫। চাইনিজ এভারগ্রিন 
খুব কম যত্নে ভালো থাকে এই ইনডোর প্ল্যান্ট। খানিকটা উজ্জ্বল আলো হলেই চাইনিজ এভারগ্রিন বেড়ে ওঠে দ্রুত। মাটি ভিজিয়ে দেবেন শুকিয়ে গেলেই। ব্যস!

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
আনন্দ মোহন কলেজের জন্য ২৬ বিঘা জমি কে দান করেছিলেন জানেন?
আনন্দ মোহন কলেজের জন্য ২৬ বিঘা জমি কে দান করেছিলেন জানেন?
পাকিস্তানের সঙ্গে হার, ব্রোঞ্জও জিততে পারলো না বাংলাদেশ 
পাকিস্তানের সঙ্গে হার, ব্রোঞ্জও জিততে পারলো না বাংলাদেশ 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪, মামলা ৪৭
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ