যেসব দক্ষতা থাকলে চাকরির বাজারে মিলবে সুবিধা

জীবনযাপন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৯

আজকাল কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই চাকরি পাওয়ার জন্য যথেষ্ট নয়। শিক্ষার পাশাপাশি কিছু দক্ষতা আয়ত্তে থাকলে চাকরির বাজারে মিলবে বাড়তি সুবিধা। জেনে নিন কর্মক্ষেত্রে প্রবেশের আগে কীভাবে প্রস্তুত করবেন নিজেকে। 

প্রযুক্তি সংক্রান্ত জ্ঞান জরুরি
এখন বেশিরভাগ কাজেই লাগে প্রযুক্তিগত দক্ষতা। তাই বন্ধুত্ব করে ফেলুন প্রযুক্তির সঙ্গে। প্রয়োজনে কিছু শর্ট কোর্স করে ফেলতে পারেন। ভিডিও এডিটিং, ফটোশপের কাজ, এক্সেলের কাজ জানা থাকলে এই বাজারে চাকরি বগলদাবা করতে বেশি বেগ পেতে হবে না। 

সৃজনশীলতা 
প্রযুক্তিকে যেমন অস্বীকার করা যাবে না, তেমনি সৃজনশীলতাকেও মোটেই অবহেলা করা ঠিক হবে না। নতুন নতুন আয়ডিয়া বের করা, সেগুলো নিয়ে সঠিকভাবে কাজ করার গুণ আয়ত্ত করে ফেলুন। 

নতুন নতুন দক্ষতা অর্জনের ইচ্ছা  
অনলাইন কোর্স বা শর্ট কোর্সের মাধ্যমে নতুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন। এতে যেমন চাকরির বাজারে মিলবে বাড়তি সুবিধা, তেমনি বাড়বে আত্নবিশ্বাস। 

বিশ্লেষণী ক্ষমতা
দূরদর্শিতা বা বিশ্লেষণী ক্ষমতা আপনার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ, নিরপেক্ষ ও যুক্তিসঙ্গতভাবে ভাবার ক্ষমতা, এসবই জরুরি ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে।  

নেতৃত্বদানের ক্ষমতা 
অন্যকে অনুপ্রাণিত করা বা অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার গুণ থাকলে সেটি আপনার সাফল্য পাওয়ার ক্ষেত্রে বাড়তি যোগ্যতা হিসেবে কাজ করবে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ: সালেহ শিবলী
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
‘মোহামেডানের বাস বিক্রি হয়নি, হতাশার কিছু নেই’
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের