সময় বাঁচাবে রান্নার যে ৮ টিপস

জীবনযাপন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৫

রান্নার কাজ বেশ ঝামেলাপূর্ণ হয়ে ওঠে অনেকগুলো কারণে। দেখা যায় হঠাৎ খাবারে অতিরিক্ত লবণ পড়ে গেছে কিংবা কিছুতেই ঝোল ঘন হচ্ছে না। আবার কখনও রান্না করতে গিয়ে নষ্ট হয়ে যায় খাবারের রঙ ও পুষ্টি। সময় বাঁচাতে ও রান্নার কাজ সহজ করতে জরুরি কিছু টিপস জেনে রাখুন।

  1. চাল ধুয়ে ১০ মিনিট রেখে তারপর ভাত বসান। ঝরঝরে হবে ভাত। রান্নার সময় অল্প তেল ঢেলে দিলেও ভাত একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না।
  2. সবুজ শাকসবজির রঙ ঠিক রাখতে চাইলে এক চিমটি চিনি দিন রান্নার সময়।
  3. মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিয়ে দিন।
  4. রান্নার সময় গরম পানি ব্যবহার করুন ও ঢেকে রান্না করুন। দ্রুত রান্না হবে, গ্যাসও বাঁচবে। তরকারিতে লবণ বেশি পড়ে গেলে কয়েক টুকরো আলু দিয়ে দিন। বাড়তি লবণ টেনে নেবে আলু।
  5. মাছ ভাজার সময় তেল ছিটে পড়া রোধ করলে সামান্য লবণ ছিটিয়ে দিন।
  6. তরকারির ঝোল ঘন করতে চাইলে খানিকটা কর্ন ফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিন।
  7. ডিম সেদ্ধ করার সময় পানিতে লবণ মিশিয়ে দিন। ভাঙবে না ডিম।
  8. দুধ, ভাত কিংবা নুডলস চুলায় দিলে নির্দিষ্ট সময় পর উথলে ওঠে। উথলে পড়ে যাওয়া রোধ করতে পাত্রের উপর আড়াআড়িভাবে একটি কাঠের চামচ রেখে দিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি