ভিনিসিয়ুসের গোলে শুরুতেই এগিয়ে গেছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৬, ০৪:১৮আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:১৮

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৭ মিনিটেই এগিয়ে গেছে ব্রাজিল। গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র। 
 
অবশ্য গোলের জন্য দায়টা স্কটল্যান্ডেরই। দীর্ঘ সময় বলের দখল ধরে রাখার পর নিজেদের অর্ধেই বড় ভুল করেন স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাকেনা। আক্রমণ গড়ার চেষ্টা করতে গিয়ে তিনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় বল পায়ে রাখেন। সেই সুযোগে তাকে চাপে ফেলেন রায়ান।

ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড বলটি ম্যাকেনার পা থেকে ছিনিয়ে নিতে গেলে সেই বল গিয়ে পড়ে ভিনিসিয়ুস জুনিয়রের সামনে। যিনি তখন বক্সের মুখেই ছিলেন। এরপর ভিনিসিয়ুস বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানের পাশ কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন। তাতে সহজ গোলে এগিয়ে যায় ব্রাজিল। 

/এফআইআর/
সম্পর্কিত
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
জার্মানিকে হারিয়ে অপেক্ষায় ইকুয়েডর, নকআউটে আইভরি কোস্ট
আর্জেন্টিনায় মেসির ৮৫ ফুটের বিশাল ভাস্কর্য
সর্বশেষ খবর
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
প্রশ্নফাঁসের পোস্ট দিলেই জিজ্ঞাসাবাদ, ডিজিটাল নকলে শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা
প্রশ্নফাঁসের পোস্ট দিলেই জিজ্ঞাসাবাদ, ডিজিটাল নকলে শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন