শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

নওরিন আক্তার
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭

ছোট বোন পূজা রানী মণ্ডলকে নিয়ে প্রতিমা রানী মণ্ডল এসেছেন শাঁখারিবাজারে। পূজা উপলক্ষে শাঁখা, সিঁদুর আর টিপ কিনবেন বলে ঘুরছিলেন দোকানে দোকানে। জানালেন, পছন্দ করে খয়েরি পলা আর গোল টিপ কিনেছেন। প্রতি বছর পূজার আগে এখানে এসে কেনাকাটা করা হয়। জমজমাট এই গলিতে এসে পূজার অনুষঙ্গ কেনা দিয়েই শুরু হয় পূজার আনন্দ। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাঁখারিবাজারে গিয়ে দেখা গেলো এমনই মেলার আমেজ। 

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

ধূপ-সিঁদুরের ঘ্রাণ আর কাঁসা- শঙ্খধ্বনিতে মুখরিত এখন পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারিবাজার। চলছে পূজার শেষ মুহূর্তের কেনাকাটা। প্রতিমা সাজানোর অনুষঙ্গ, পূজার বিভিন্ন উপকরণের পাশাপাশি আলতা, চুড়ি, টিপ কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। 

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

সেন এম্পরিয়ামের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সেন জানালেন, উৎসবের আমেজ বেশ কয়েকদিন আগেই লেগেছে শাঁখারিবাজারের অলিগলিতে। কালকে থেকে ভিড় বাড়বে আরও। পূজার জন্য প্রায় শখানেক উপকরণ প্রয়োজন হয় বলে জানালেন তিনি। এগুলো সবই বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় শাঁখারিবাজারে। ফলে দূরদূরান্ত থেকে এখানে সনাতন ধর্মাবলম্বীরা ভিড় জমান বলে জানালেন শ্যামল। 

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

শাড়ি, মুকুট, অলংকার, চন্দন, প্রদীপ, ফুল, সিঁদুর, আলতা, কুমকুম, টিপ, শাঁখা, পলা, আবির, রঙিন কাগজের পাশাপাশি অর্ঘ দেওয়ার প্রয়োজনীয় সামগ্রী মিলছে শাঁখারিবাজারের বিভিন্ন দোকানে।

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

শঙ্খ ভবন দোকানের কর্মচারী ঝন্টু জানালেন, আগামী কয়েকদিনের বাড়তি চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছেন এখন। নতুন শাঁখা-পলা আর সাজসজ্জার সামগ্রী কিনতে প্রতিদিনই অসংখ্য মানুষ দোকানে ঢুঁ মারছেন। সাদা পলা আর গোল লাল টিপ চলছে বেশি।  

শাঁখারিবাজারে শেষ মুহূর্তের কেনাকাটা

ছবি: লেখক 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ধর্ষণের পর তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ঢামেক হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু
আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৫
আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ১৫
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক