ম্যাগি নুডলস বানিয়ে ফেলুন এভাবে

জীবনযাপন ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ২০:৫৭আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২০:৫৭

মজাদার ম্যাগি নুডলস বানিয়ে ফেলতে পারেন কয়েক ধরনের সবজি দিয়ে। স্বাদে ভিন্নতা নিয়ে আসবে আইটেমটি। অতিথি আপ্যায়নের পাশাপাশি শিশুদের স্কুলের টিফিন হিসেবেও মজাদার নাস্তাটি দিয়ে দিতে পারেন। জেনে নিন রেসিপি।

ম্যাগি নুডলস বানিয়ে ফেলুন এভাবে

প্যান চুলায় বসিয়ে ৪ কাপ পানি ও ১/৪ চা চামচ লবণ দিন। ৩টি ম্যাগি নুডলস ভেঙে দিয়ে দিন। ৩ মিনিট সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। আরেকটি প্যানে তেল গরম করে দুটো ডিম দিয়ে দিন। নেড়েচেড়ে ভেঙে ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে একই প্যানে আরও কিছুটা তেল গরম করে দুই কোয়া রসুন কুচি করে দিয়ে দিন। ১ চা চামচ আদা কুচি ও ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিন। কিছুক্ষণ ভেজে ১/৪ কাপ লম্বা করে কুচি করা গাজর দিন। একইভাবে কাটা সবুজ ক্যাপসিকাম দিন ১/৪ কাপ। নাড়াচাড়া করে ভাজুন। দুটি কাঁচা মরিচের ফালি, ২ টেবিল চামচ মটরশুঁটি ও ২ টেবিল চামচ টমেটো কুচি দিন।  কিছুক্ষণ ভেজে ১ চা চামচ সয়া সস ও ৩ প্যাকেট ম্যাগির মসলা দিয়ে দিন। সবজি ভাজা হলে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিন। নেড়েচেড়ে মিশিয়ে নিন। গোলমরিচের গুঁড়া ও ভেজে রাখা ডিম দিয়ে আরেকবার নেড়ে পরিবেশন করুন। 

ছবি: বাংলার রান্নাঘর

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক