ত্বক উজ্জ্বল করবে ঘরে তৈরি ৭ ফেস প্যাক

অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ভেতর থেকে পরিষ্কার করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে চাইলে ঘরে তৈরি কয়েকটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত।

জীবনযাপন ডেস্ক
১২ অক্টোবর ২০২২, ১১:২০আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১১:২০

বাজারের কেমিক্যালযুক্ত প্রসাধনীর বদলে প্রাকৃতিক উপাদান বেছে নিন ত্বকের যত্নে। এগুলোর কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ব্যবহারের আগে নির্দিষ্ট কোনও উপাদানে অ্যালার্জি আছে কিনা সেটা যাচাই করে নেবেন। জেনে নিন ত্বক ঝটপট উজ্জ্বল করবে এমন কিছু ফেস প্যাক কীভাবে বানাবেন।   

  1. ১ চা চামচ তরল দুধ, ১ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যালোভেরা একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  2. ১ মুঠো তুলসী পাতা বেটে নিন। সঙ্গে মেশান ১ চা চামচ মধু ও ১ চা চামচ কমলার খোসা গুঁড়া। ফেস প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
  3. ৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ ওট মিশিয়ে ত্বকে ঘষুন। দুই থেকে তিন মিনিট ঘষে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  4. অর্ধেকটি শসা ব্লেন্ড করে ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  5. মসুরের ডাল বেটে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  6. মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে পুরু করে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  7. বেসনের সঙ্গে ১ চিমটি হলুদের গুঁড়া ও পরিমাণ মতো পানি মিশিয়ে বানিয়ে নিন প্যাক। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
রোদে শুধু ট্যান নয়, হতে পারে ত্বকের বড় ক্ষতি
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে