স্বাদ নষ্ট হওয়া রান্না যেভাবে সুস্বাদু করবেন

জীবনযাপন ডেস্ক
১৫ অক্টোবর ২০২২, ১৩:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৩:২৮

তরকারিতে হঠাৎ লবণ ও মরিচ বেশি পড়ে যাওয়ার মতো ঝামেলা প্রায়ই হয়। এছাড়া খাবারে পোড়া বা আঁশটে গন্ধ হয়ে যাওয়া বা তরকারির ঝোল অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার কারণে স্বাদ নষ্ট হয়ে যায় রান্নার। কীভাবে স্বাদ ফেরাবেন এমন পরিস্থিতিতে? জেনে নিন সেটাই। 

স্বাদ নষ্ট হওয়া রান্না যেভাবে সুস্বাদু করবেন

১। ডালে বা তরকারিতে লবণ বেশি হয়ে গেলে সেদ্ধ আলু টুকরো করে দিয়ে দিন। ময়দা মেখে গোল কয়েক টুকরো ছেড়ে দিলেও কমে যাবে বাড়তি লবণ। রান্না শেষে উঠিয়ে ফেলবেন। 

২। মাংসের ঝোল পাতলা হয়ে গেলে কয়েকটি পেঁয়াজ কুচি করে আস্ত গরম মসলা দিয়ে একসঙ্গে বেরেস্তা করে নিন। মিশ্রণটি মাংসের ঝলে দিয়ে ঢেকে রাখুন ১৫ মিনিট। এরপর সামান্য চাট মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন।

৩। কাবাব বা রোস্ট জাতীয় খাবার পুড়ে গেলে বা লবণ বেশি হয়ে গেলে একটি রায়তা বানিয়ে উপরে ঢেলে পরিবেশন করুন। রায়তা বানানোর জন্য লবণ, চিনি, চাট মসলা, টক দই, পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা ও সরিষার তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। 

৪। আলুর চপ বা ফিশ কাটলেট বানিয়েছেন, কিন্তু স্বাদ ভালো হয়নি। কী করবেন? টমেটো সস, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, চাট মসলা ও চিলি সস একসঙ্গে মিশিয়ে একটি সস বানিয়ে এর সঙ্গে পরিবেশন করুন। 

৫। পোলাও বা বিরিয়ানি ঝরঝরে না হলে বড় ছড়ানো একটি পাত্রে ঢেলে কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখুন। ঠান্ডা হয়ে গেলে চুলায় বসিয়ে একটু নেড়ে নিন।

৬। তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে সামান্য দুধ ও চিনি মিশিয়ে দিন। কিছুক্ষণ ঢেকে রেখে তারপর পরিবেশন করুন।

৭। মাছের ঝোলে আঁশটে গন্ধ হয়ে গেলে টমেটো কুচি, ধনেপাতা কুচি ও ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে কিছুক্ষণ অল্প আঁচে ঢেকে রাখুন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম