সন্তান কথা শোনে না? জেনে নিন করণীয়

রবিউল কমল
১৮ অক্টোবর ২০২২, ১৮:৪৯আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৮:৪৯

স্কুল থেকে প্রায়ই আপনার সন্তানের নামে অভিযোগ আসে? শিক্ষক-অভিভাবক বৈঠকে গেলেও একই অবস্থা। প্রতিবেশীরাও আপনার সন্তানের দুষ্টুমিতে নাজেহাল। বাড়িতেও কারোর কথা শোনে না। কিছু বললে পাল্টা উত্তর দেয়। বকলেও কোনও কাজ হয় না। আর শাসন করলে তো আরও মুশকিল। চিৎকার, চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলে।

 

সন্তান কথা শোনে না? জেনে নিন করণীয়

 

আসলে বাড়িতে শিশু থাকলে এমন ঝামেলায় পড়তে হয় কমবেশি অনেক বাবা-মাকেই। আর শিশুকে বকে বা শাসন করে সবসময় ঠিক-ভুল শেখানো যায় না। শিশুরা দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক। অনেক সময় আপনার কথা শুনতে চাইবে না, আপনি যা বলবেন তার উল্টোটা করবে। তবে আপনার দায়িত্ব হলো তাতে যেন অন্য কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা। এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ সুমাইয়া ইসলাম জানালেন কিছু পরামর্শ।

১। প্রথমে আপনাকে শিশুর জেদের মাত্রা বুঝতে হবে। সব শিশু এক রকম হয় না। কাউকে বকা দিলে সে বুঝে যায়, কেউ আবার বকা শুনে আরও জেদি হয়ে ওঠে। সন্তানকে বোঝানোর সময় আপনি কেমন আচরণ করছেন তাও ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি রেগে বকাবকি করেন বা সন্তানের জেদের কাছে হেরে যান, তাহলে তার কথা না শোনার প্রবণতা বেড়ে যাবে। তাই আপনাকে সাবধানী হতে হবে। মাথা ঠান্ডা রেখে শিশুকে বোঝানোর চেষ্টা করুন। আপনি যদি নিজের সিদ্ধান্তের ওপর স্থির থাকেন তাহলে শিশু বুঝবে কান্নাকাটি বা চিৎকার করে কোনও লাভ হবে না।

২ সন্তান যদি কথা না শোনে তাহলে অতিরিক্ত সমালোচনা করতে যাবেন না বা অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না। তাকে বোঝান যে আপনি তার ব্যবহারে কষ্ট পেয়েছেন। আমরা শিশুদের যতটা অবুঝ ভাবি, ওরা ততটা অবুঝ হয় না। তার ব্যবহারে আপনি কষ্ট পাচ্ছেন এটা জানার পর হয়তো আপনার কথা মতো চলার চেষ্টা করবে।

৩। সন্তান যতই অবাধ্য হোক, গায়ে হাত তুলে শাসন করতে যাবেন না। অন্য কোনও শারীরিক শাস্তি না দেওয়াও ভালো। এসবে আপনার সন্তান আরও জেদি ও রাগী হয়ে যেতে পারে।

৪। সন্তানের ব্যবহারে সবসময় অসন্তুষ্টি প্রকাশ করবেন না বা ভুল খুঁজতে যাবেন না। বরং ইতিবাচক কথা বলুন। যেমন যদি সে কোনও ভালো কাজ করে তাহলে প্রশংসা করুন। ছোটখাটো উপহারও দিতে পারেন। তাহলে পরবর্তীতে ভালো কাজ ও ভালো ব্যবহারে উদ্বুব্ধ হবে শিশু।

৫। আপনাকে নিজের ব্যবহারে সচেতন হতে হবে। কারণ সন্তান আপনাকে দেখেই শিখবে। সুতরাং সন্তানের কাছে ভালো রোল মডেল হওয়ার চেষ্টা করুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম