নারী উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী লাইফস্টাইল এক্সপো

জীবনযাপন ডেস্ক
২৬ অক্টোবর ২০২২, ০১:২৫আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০১:২৬

নারী উদ্যোক্তাদের কমিউনিটি নিবেদিতা আয়োজন করছে গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো 'নিবেদিতা স্প্লেন্ডর ২০২২।' আগামী ২৮ ও ২৯ অক্টোবর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে চলবে আয়োজনটি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ। এই এক্সপোতে ৭০ জনেরও বেশি নারী উদ্যোক্তা এবং বিভিন্ন অনলাইন, অফলাইন ব্র্যান্ড অংশগ্রহণ করবে। জনপ্রিয় সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও ভ্লগাররা এক্সপোতে উপস্থিত থেকে ব্র্যান্ডগুলোর প্রমোট করবেন। এছাড়াও এক্সপোতে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন কালচারাল আয়োজন, যেখানে থাকবে ফ্যাশন শো, সংগীতশিল্পী তাহসান খানের লাইভ মিউজিক শো, ড্যান্স পারমফর্ম্যান্স, স্ট্যান্ড আপ কমিডি শো ও র‍্যাফেল ড্র।

বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, 'আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন নারীরা। বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি সবসময়ই এ ধরনের উদ্যোগের পাশে থাকবে। নিবেদিতার প্রতিষ্ঠাতা ও সিইও আনিকা ইসলাম বলেন, 'এই এক্সপো নারী উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করে দেবে।'

আয়োজনটি প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১১ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম