ডিপ ফ্রায়েড খাবার পুনরায় গরম করার ৪ কৌশল

জীবনযাপন ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ১৩:১৫আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৩:১৫

মচমচে ফ্রায়েড চিকেন কিংবা পাকোড়া খাওয়ার পর বেঁচে গেলে সেটা সঠিক উপায়ে সংরক্ষণ ও গরম করা জরুরি। নাহলে স্বাদ নষ্ট হয়ে যায় খাবারের। জেনে নিন কোন কোন কৌশলে ডিপ ফ্রায়েড খাবার পুনরায় গরম করবেন।

১। প্রিহিট ওভেনে
৪০০ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করুন ওভেন। ফ্রিজ থেকে ঠান্ডা খগাবার বের করে বেকিং শিটের উপর ওয়্যার র‍্যাক বিছিয়ে রাখুন। রুমের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর প্রিহিট ওভেনে গরম করে নিন।

২। এয়ার ফ্রায়ার
ফ্রিজ থেকে খাবার বের করে রাখুন অন্তত ২০ মিনিটের জন্য। এয়ার ফ্রায়ার ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করে সিঙ্গেল লেয়ারে ফ্রায়ার বাস্কেটে বসিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট পর উল্টে দিন।

৩। মাইক্রোওয়েভ ওভেন
রুমের তাপমাত্রায় থাকা ফ্রায়েড খাবার পেপায় টাওয়েলে মুড়ে একটি প্লেটে নিয়ে নিন। ৩০ সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিন। গরম না হলে আরও ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ড দিন। তবে বেশিক্ষণ দিয়ে যাবেন না। এতে শুকনো হয়ে যাবে খাবার।

৪। চুলায়
যদি অন্য কোনোভাবে গরম করার সুযোগ না থাকে তবেই চুলায় গরম করুন ডিপ ফ্রায়েড খাবার। এজন্য কড়াই বা প্যানে তেল দিন। অতিরিক্ত তেল দেবেন না। তাপমাত্রা ৩০০ ডিগ্রি ফারেনহাইটে আসার পর ফ্রায়েড খাবার ছেড়ে দিন। প্রতি পাশ ২ থেকে ৩ মিনিটের জন্য ভাজুন।    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?