তেলহীন ত্বকের জন্য মুলতানি মাটির ৫ প্যাক

জীবনযাপন ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ২০:২০ আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২০:২০

তেলতেলে ত্বকে ধুলা ময়লা জমে বেশি। এছাড়া ব্রণের প্রকোপও বেশি হয় এমন ত্বকে। ত্বকের তৈলাক্ত ভাব কমাতে চাইলে ব্যবহার করতে পারেন মুলতানি মাটির ফেস প্যাক। অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটি অতিরিক্ত তেল শোষণ করে নেওয়ার পাশাপাশি ত্বক পরিষ্কার করে ভেতর থেকে। জেনে নিন কীভাবে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করবেন। 

১। মুলতানি মাটি ও টমেটো 
একটি টমেটো পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ লেবুর রস। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

২। হলুদ ও মুলতানি মাটি
১ টেবিল চামচ মুলতানি মাটি ও আধা চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে বানিয়ে নিন ফেস প্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।

৩। টক দই ও মুলতানি মাটি 
মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে মুখ, ঘাড় ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। 

৪। মুলতানি মাটি ও চন্দন
সমপরিমাণ মুলতানি মাটি ও চন্দনের সঙ্গে প্রয়োজন মতো পানি মেশান। মসৃণ পেস্ট তৈরি হলে মুখ ও গলার ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৫। গোলাপজল ও মুলতানি মাটি
প্রয়োজন মতো মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট গলা ও মুখের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।  

/এনএ/
সম্পর্কিত
ত্বকের যত্নে নতুন ট্রেন্ড ‘ইলেকট্রোলাইট ক্রিম’ কতটা নিরাপদ
ব্রণ কমাতে মুখ ধোয়ার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন
ঘুম আসছে না? শোয়ার আগে কাজে লাগতে পারে যে ৩ আধুনিক যন্ত্র
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে  কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ