বিখ্যাত সব ফাস্টফুড চেইনের লোগো লাল-হলুদ কেন?

জীবনযাপন ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৯:২৫আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯:২৫

মচমচে চিকেন ফ্রাই কিংবা ফ্রেঞ্চ ফ্রাই যেন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিখ্যাত সব ফাস্টফুড চেইন। বেশিরভাগ ফাস্টফুড চেইনের লোগোতে ব্যবহৃত হয় লাল-হলুদ রঙ দুটি। কী এর কারণ?

বলা হয়, লাল এবং হলুদ রঙ দুটো একসঙ্গে দেখলে ক্ষুধাবোধ হয়! এর পেছনে অবশ্য মনস্তাত্ত্বিক ব্যাখা রয়েছে। রঙের অন্তর্নিহিত অর্থমতে, হলুদ হচ্ছে তৃপ্তি, আনন্দ ও আরামের প্রতীক। এছাড়া হলুদ বা সোনালি রঙ বন্ধুত্বের আবেগ জানান দেয়। অন্যদিকে লাল হচ্ছে ভালোবাসা, ক্ষমতা ও আকাঙ্খার প্রতীক। এই দুই রঙ একসঙ্গে দেখলে হঠাৎ করেই সোনালি মচমচে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ইচ্ছে জাগে। বলা হয়, লাল রঙ মানুষকে ক্ষুধার্ত করে, হলুদ রঙ সেই ক্ষুধাকেই উস্কে দেয়!

এতো গেল মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। এই ব্যাখ্যা মতে, লাল মানুষকে অ্যাক্টিভ বা ক্রিয়াশীল করে এবং হৃদস্পন্দন বাড়ায়। লাল রঙের দিকে তাকালে হৃদস্পন্দন বাড়ে এবং ক্ষুধাবোধ হয়। অন্যদিকে হলুদ রঙ দিনের আলোতেও উজ্জ্বল দেখায়। ফলে দূর থেকে দেখা যায়। লোগোতে রঙটি ব্যবহারের এটাও একটা কারণ। বিশেষজ্ঞদের মতে, লাল এবং হলুদ রঙের সমন্বয় খাবারের প্রতি আগ্রহী ও আকৃষ্ট করে মানুষকে।  

লাল রঙ আপনার ক্ষুধাকে চাঙা করবে, হলুদ করবে হাসিখুশি। এই দুই আবেগ আপনাকে খাবার কিনে খেতে বাধ্য করবে, আপনার ক্ষুধা সেভাবে না থাকলেও!

তথ্য সহায়তা: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম