রাজশাহীতে পথচলা শুরু করলো ‘সারা’

জীবনযাপন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ১০:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১০:৫০

লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ তাদের নবম আউটলেটের যাত্রা শুরু করেছে রাজশাহী নগরীর রানীবাজার মোড়ে। আউটলেটের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন রেবা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ আরও অনেকেই।

সারার আউটলেটে শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো, জিন্স, পোলো টি শার্ট, পাঞ্জাবি, কিডস আইটেমসহ আরও নানা পোশাক পাওয়া যাবে। এছাড়াও নতুন আউটলেটে সব বয়সীদের জন্য আছে শতাধিক ডিজাইনের শীতের পোশাক।

সারা ২০১৮ সালের মে মাস থেকে কাজ করছে পোশাক নিয়ে। ঢাকার মধ্যে মিরপুর-৬, বসুন্ধরা সিটি, মোহাম্মাদপুরের রিং রোড, উত্তরা সেক্টর-৯, বারিধারা, ওয়ারী, বাসাবো ও বনশ্রীতে এর আউটলেট আছে। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট চালু হয় রংপুরে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম