কাঠের তৈজস পরিষ্কার করার ৪ উপায়

জীবনযাপন ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ১৪:৫১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৪:৫১

কাঠের তৈজস ব্যবহার বেশ আরামদায়ক হলেও এগুলো খুব সহজেই তেল ও ময়লা শোষণ করে নেয়। কাঠের চামচ, চপিং বোড, ডো বোর্ডসহ বিভিন্ন তৈজস তাই দ্রুতই ময়লা হয়ে যায়। জেনে নিন কাঠের তৈজস থেকে কীভাবে দাগ ও গন্ধ দূর করবেন। 

 

১। লবণের সাহায্যে
গরম পানিতে সাবান গুলে কাঠের তৈজস ধুয়ে নিন। এতে ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে। এরপর মোটা দানার লবণ ছিটিয়ে অর্ধেক করে কেটে নেওয়া লেবুর সাহায্যে ঘষে পরিষ্কার করে ফেলুন। কলের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। 

২। লেবুর সাহায্যে
গরম পানির মধ্যে লেবুর রস মিশিয়ে তৈজস ডুবিয়ে রাখুন। চাইলে সরাসরি লেবুর রস লাগিয়েও রেখে দিতে পারেন ১০ মিনিট। এরপর সাবান পানি দিয়ে ধুয়ে নিন। 

৩। বেকিং সোডার সাহায্যে 
তৈজসের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। উপরে লেবুর রস চিপে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন। দূর হবে জেদি দাগ। 

৪। ভিনেগারের সাহায্যে 
সমপরিমাণ পানি ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে কাঠের তৈজস ডুবিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে ধুয়ে ফেলুন। দুর্গন্ধ দূর হবে তৈজস থেকে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মজীবনীর পাতায় শ্যামলের অকপট জীবন
আত্মজীবনীর পাতায় শ্যামলের অকপট জীবন
রুক্ষ ও কালচে পায়ের পাতায় ফিরুক মসৃণতা, রইলো সহজ যত্ন
রুক্ষ ও কালচে পায়ের পাতায় ফিরুক মসৃণতা, রইলো সহজ যত্ন
তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প
তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প
আতঙ্কে খুলনা, একের পর এক খুন করছে কারা?
আতঙ্কে খুলনা, একের পর এক খুন করছে কারা?
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’