কত দিন পর পর চুল ধোবেন?

জীবনযাপন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২২, ১১:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:০০

শীত হোক কিংবা গ্রীষ্ম, প্রতিদিন চুল ধুলে চুলের গোড়ায় থাকা প্রাকৃতিক তেল শুকিয়ে যায়। ফলে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে- এমনটা বলছে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন। তাহলে কত দিন পর পর চুলে পানি লাগানো উচিত? জেনে নিন সেটাই। 

চুলের ধরন, আবহাওয়া ও প্রয়োজনের ওপর নির্ভর করে দুই থেকে তিন দিন পর পর চুল ধোয়া উচিত। যদি চুল তেলতেলে হয়ে যায় কিংবা খুশকি ঝরতে থাকে- তাহলে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল। চুল ও মাথার ত্বক শুষ্ক হলে তিন দিন পর পর শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করুন। যদি প্রতিদিন বাইরে বের হতে হয় এবং রোদ, ধুলাবালি ও ঘামের সংস্পর্শে চুল আসে, তবে দুই দিনে অবশ্যই একবার ধুয়ে নেবেন চুল। তৈলাক্ত চুল যাদের, তারাও দুই দিনে একবার চুল ধুয়ে নিন। কোঁকড়া চুলের ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ব্যবহার করাই যথেষ্ট। 

  • ঘনঘন চুল পরিষ্কার করার প্রয়োজন হলে অল্প শ্যাম্পুর সঙ্গে পানি মিশিয়ে নেবেন।
  • ভেষজ বা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়।
  • বাইরে বের হওয়ার সময় চুল ঢেকে নেবেন। এতে ধুলাবালি কম জমবে চুলে।
/এনএ/
সম্পর্কিত
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম