বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

জীবনযাপন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ১৭:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৭:০৪

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের ১৪ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে ‘আর্টিস্টস মেক স্পেস’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে বৃত্ত আর্টস ট্রাস্ট ও তারা থিয়েটার। এই আয়োজনে বাংলাদেশভিত্তিক ৭ জন ও যুক্তরাজ্যভিত্তিক ৭ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে, যেখানে তাদের দীর্ঘদিনের সমন্বিত চিন্তাগুলোর প্রতিফলন ঘটেছে এবং সৃষ্টি হয়েছে নতুন শিল্পকর্ম।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছরের যাত্রাকে উদযাপন করতে এই আয়োজনটি করা হয়। প্রদর্শনীটির উদ্দেশ্য শৈল্পিকভাবে একে অন্যকে যুক্ত করার মাধ্যমে তাদের মতামত ও স্বকীয়তা প্রকাশের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করা। 

শিল্পীদের মধ্যে বাংলাদেশ থেকে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন মৃদুল কান্তি গোস্বামী, মনন মুনতাকা, এমদাদুল হক তপু, আজিজি ফাওমি খান, রাকিবুল আনোয়ার, হৃদিতা আনিশা ও অপূর্ব জাহাঙ্গীর এবং যুক্তরাজ্য থেকে অংশ নিচ্ছেন রুবি কিচিং, তাহমিনা বেগম, রুপিন্দর কৌর, রেহেমুর রহমান, টিয়া আলি, অ্যাবি লুইস ও কামিলাহ আহমেদ।

 

বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী

তারা থিয়েটারের সহযোগিতায় যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে সফল প্রদর্শনী আয়োজনের পর, গত নভেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রশিদ চৌধুরী আর্ট গ্যালারি ও সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে বৃত্ত আর্টস ট্রাস্টের সহযোগিতায় আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ঢাকায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকায় অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে গত ৭ ডিসেম্বর প্রদর্শনীটি শুরু হয়। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক মাহমুদুল হোসেন ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্স।  

প্রদর্শনীটি কিউরেট করছেন বৃত্ত আর্টস ট্রাস্টের মাহবুবুর রহমান ও তারা থিয়েটারের নাতাশা কাঠি চন্দ্রা। প্রদর্শনীটি আজ ১৩ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলে বিকেল ৫টা পর্যন্ত এবং ঢাকার গ্রিন রোডে অবস্থিত বৃত্ত আর্টস ট্রাস্টে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম