একদিনেই বানিয়ে ফেলুন সারা মাসের রুটি

জীবনযাপন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬

প্রতিদিন সকালে রুটি বানানোর ঝামেলা এড়াতে ছুটির দিনে পুরো মাসের রুটি বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে। জেনে নিন কীভাবে রুটি বানিয়ে সংরক্ষণ করবেন।

 

একদিনেই বানিয়ে ফেলুন সারা মাসের রুটি

চুলায় বড় একটি হাঁড়ি বসান। হাঁড়িতে ৬ কাপ পানি, ২ চা চামচ লবণ, ৬ টেবিল চামচ তেল দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে ১ কেজির প্যাকেট আটা দিয়ে দিন পুরোটা। লো মিডিয়াম আঁচে ৫ মিনিট ঢেকে রাখুন। এরপর চামচ দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখুন ৫ থেকে ৭ মিনিটের জন্য। আটার মিশ্রণ কয়েক ভাগে ভাগ করে মথে নিন। অল্প অল্প করে লেচি কেটে রুটি বেলুন।

দুই উপায়ে রুটি সংরক্ষণ করতে পারেন। হালকা সেঁকে এরপর সংরক্ষণ করতে চাইলে চুলায় তাওয়া বসিয়ে গরম করে রুটির দুই দিক সামান্য সেঁকে নিন। একটি মুখবন্ধ বাটির নিচের অংশে কিচেন টিস্যু বিছিয়ে উপরে সেঁকে নেওয়া রুটি একটির উপর আরেকটি বসিয়ে দিন। শেষে উপরে আরেকটি টিস্যু দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজারে রেখে দিন। দুইদিন পর বাটি বের করে একটি একটি করে রুটি আলাদা করে নিন। আবার রাখার আগে পাতলা প্লাস্টিক বসিয়ে দিন প্রতিদিন মাঝে। খাইয়ার আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ৫ মিনিট অপেক্ষা করে তারপর সেঁকে নেবেন।

না সেঁকেও সংরক্ষণ করতে পারেন রুটি। এক্ষেত্রে প্রতিটি রুটির আগে ও পরে একটি করে পাতলা পলিথিন দিয়ে মুখবন্ধ বাটিতে সংরক্ষণ করুন। না সেঁকে রাখতে চাইলে একটু মোটা করে বেলবেন রুটি। এই রুটি ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেঁকে নিতে হবে। নাহলে নরম হয়ে লেগে যাবে তাওয়ায়।

ছবি: ফারজানা’স রেসিপি      

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম