আদা দীর্ঘদিন টাটকা রাখার কিছু উপায়

জীবনযাপন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২, ১৯:২২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৯:২২

মসলা হিসেবে তো বটেই, গলা খুসখুস কিংবা ঠান্ডা-কাশিতে আরাম পেতেও এক টুকরো আদা যথেষ্ট। রান্নাঘরে হোক কিংবা ফ্রিজে, সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারলে অনেকদিন পর্যন্ত তাজা রেখে খেতে পারবেন আদা। জেনে নিন আদা সংরক্ষণের কিছু উপায় সম্পর্কে। 

১। খোসাসহ আদা সংরক্ষণ করতে চাইলে কোনও বায়ুরোধক বাটি বা প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। দীর্ঘদিন ফ্রেশ থাকবে।

২। খোসা ছাড়ানোর পর আদা টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরে নিন। এবার সেটি ফ্রিজের ড্রয়ারে রেখে দিন। তিন সপ্তাহ পর্যন্ত সতেজ থাকবে এই আদা।

৩। অনেকেই আদা একবারে বেশি করে বেটে নিয়ে তারপর প্রতিদিন অল্প করে ব্যবহার করেন রান্নায়। আদা বাটার পর তা সংরক্ষণ করতে চাইলে বাটা আদা মুখবন্ধ বাটিতে ভরে নিন। বাটি রেখে দিন ফ্রিজারে। দীর্ঘদিন ভালো থাকবে। 

৪। কাগজের ব্যাগে আদা রাখতে পারেন। দোকান থেকে কেনার পর কাগজের ব্যাগে মুড়ে আদা রেখে দিন। দীর্ঘক্ষণ তা ঠিক থাকবে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম