নতুন বছরের ৮ সংকল্প

লাইফস্টাইল ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ১৮:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৮:২৭

পুরনো বছরে করা ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরকে সুন্দরভাবে সাজানো হোক আমাদের সংকল্প। একদিন পরেই শুরু হচ্ছে নতুন আরেকটি বছর। নিজেকে ভালো রাখতে ও সবাইকে নিয়ে ভালো থাকতে ২০২৩ সালের জন্য কিছু সংকল্প করে ফেলতে পারেন। 

১। বন্ধুত্ব করুন 
জীবনে ভালো থাকতে চাইলে সত্যিকারের বন্ধু ভীষণ প্রয়োজন। নানা কারণে ও সময়ের অভাবে বন্ধুত্ব অনেক সময় ধরে রাখা সম্ভব হয় না। নতুন বছরে বন্ধুত্ব করার ও প্রিয় সম্পর্কগুলোকে ধরে রাখার সংকল্প হাতে নিন। 

২। ডায়েরি লিখুন
একটি ডায়েরিতে প্রতিদিন কী কী কাজ করছেন সেই তালিকা টুকে রাখুন। পাশাপাশি ভালো লাগা কিংবা খারাপ লাগার অনুভূতিগুলো গুছিয়ে লিখে রাখতে পারেন। 

৩। পরিবেশের যত্ন নিন
আপনার আশেপাশের পরিবেশ ভালো রাখার জন্য ছোট ছোট দায়িত্ব হাতে নিন। যেমন গাছ লাগান অথবা রাস্তায় ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করুন। 

৪। নিজেকে সময় দিন
প্রতিদিন নিজের জন্য কিছু সময় বের করুন। এই সময়ে নিজের কথা ভাবুন। কীভাবে নিজেকে উন্নত করা যায় সেটা নিয়ে ভাবুন। এছাড়া নিজের শখের কাজগুলো করতে পারেন এই সময়। 

৫। প্রিয়জনের জন্য সময় রাখুন 
ব্যস্ততার অজুহাতে হয়তো প্রিয়জনকে সেভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। এতে সৃষ্টি হয় দূরত্ব। প্রিয়জনের জন্য আলাদা সময় রাখুন। 

৬। প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার নয়
আজকাল স্মার্টফোনে কম বেশি সবাই আসক্ত হয়ে পড়ছি আমরা। এর ফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে অনেকে। নতুন বছরে প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করার সংকল্প করতে পারেন। বরং অবসর পেলে বই পড়ুন। 

৭। যোগব্যায়াম করুন 
মেডিটেশন বা যোগব্যায়াম মানসিকভাবে আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে। প্রতিদিন কিছুক্ষণ যোগব্যায়াম করতে পারেন প্রতিদিনই।

৮। সঞ্চয় করুন
অপ্রয়োজনীয় খরচ যতটুকু সম্ভব কমিয়ে দিয়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। কারণ আগামীকাল কী হবে সেটা সবসময়ই অনিশ্চিত। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম