বছরজুড়ে মটরশুঁটি সংরক্ষণ করুন ২ পদ্ধতিতে

জীবনযাপন ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩, ১৩:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৩:০০

তরকারি, সালাদসহ বিভিন্ন আইটেমে বছরজুড়ে টাটকা মটরশুঁটি ব্যবহার করতে চাইলে সঠিক উপায়ে সংরক্ষণ করার এখনই সময়। জেনে নিন দুই পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ কীভাবে করবেন।

সেদ্ধ করে তারপর সংরক্ষণ করতে পারেন মটরশুঁটি

সেদ্ধ করে সংরক্ষণ
১ কেজি মটরশুঁটি ছিলে নিন। একটি বড় প্যান ভর্তি পানি চুলায় বসান। ফুটে উঠলে ১ টেবিল চামচ চিনি মেশান পানিতে। চিনি দিলে মটরশুঁটির চামড়া কুচকে যাবে না। ফুটন্ত পানিতে মটরশুঁটি দিয়ে দিন। বলক আসা মাত্র নামিয়ে ফেলুন। ১ মিনিটের বেশি রাখবেন না চুলায়। চুলা থেকে নামিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে ঢেলে দিন মটরশুঁটি। এরপর পানি ঝরিয়ে একটি বড় ও ছড়ানো পাত্রে রাখুন। বাতাসে শুকিয়ে যাওয়ার পর জিপলক ব্যাগে অল্প অল্প করে রেখে দিন ডিপ ফ্রিজে। এতে প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করতে পারবেন। ব্যাগের ভেতর যেন বাতাস না থাকে সেদিকে লক্ষ করবেন।

জিপলক ব্যাগে রাখুন ডিপ ফ্রিজে

সেদ্ধ ছাড়া সংরক্ষণ

সেদ্ধ ছাড়াও ফ্রিজারে রেখে বছরজুড়ে খেতে পারেন মটরশুঁটি। তবে এক্ষেত্রে একেবারে তাজা মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো মটরশুঁটি জিপলক ব্যাগ কিংবা মুখবন্ধ বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।       

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম