নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘হার ই-ট্রেড’ এর পঞ্চম প্রদর্শনী আয়োজিত হচ্ছে আগামীকাল ২০ জানুয়ারি। ফাল্গুনকে সামনে রেখে দুই দিনব্যাপী ‘ফাল্গুনি আবাহন’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হবে ধানমন্ডি ২৭ এর মাইডাস সেন্টারে।
মোট ৬৫টি উদ্যোগের ৬৮ জন নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শিত হবে আয়োজনে। হার ই-ট্রেডের পঞ্চম প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রধান প্রফেসর ডক্টর সাদেকা হালিম। আরও উপস্থিত থাকবেন দেশ টিভি ও সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট তওফিকা করিম এবং স্থপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন।
হরেকরকম ফেব্রিক ও ডিজাইনের শাড়ি এবং পোশাক থেকে শুরু করে যাবতীয় ফ্যাশন পণ্য যেমন গয়না, বাঁশ ও কাঠের তৈরি ক্রাফটস আইটেম, হোম ডেকর, পাট ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, অর্গানিক খাদ্যপণ্য, কুরুশ-কাঁটায় তৈরি এক্সক্লুসিভ সব পণ্য প্রদর্শিত হবে আয়োজনে। একটি স্টল থাকবে শুধুই কৃত্রিম ফুলের গাজরা নিয়ে।
হার ই-ট্রেডে'র প্রেসিডেন্ট ওয়ারেছা খানম প্রীতি বলেন, ‘দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও ক্ষুদ্রশিল্পের অগ্রণী শক্তি নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই ধরনের মেলায় সবার অংশগ্রহণকে সাধুবাদ জানাই আমরা।’
সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে ২০ ও ২১ জানুয়ারি।
উল্লেখ্য, দেশীয় কাঁচামালনির্ভর পণ্যের প্রচার ও প্রসারে ‘হার ই-ট্রেড’ কাজ করে থাকে। এর আগে ঢাকা ও চট্টগ্রামসহ মোট চারটি প্রদর্শনীর আয়োজন করেছে প্ল্যাটফর্মটি। ্যান্ডকে পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই হার ই-ট্রেড এক্সিবিশন আয়োজন করে থাকে। হা









