ফুলদানির ফুল দীর্ঘদিন তাজা রাখতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ২১:৫৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২১:৫৫

ফুলদানিতে গুঁজে রাখা একগুচ্ছ তাজা ফুল যেমন অন্দরের আবহ বদলে দিতে পারে, তেমনি প্রফুল্ল রাখতে পারে মন। দিন গড়াতেই যেন নেতিয়ে না পড়ে ফুল, সেজন্য কিছু টিপস জেনে নিন।

 

  • ফুলদানির অর্ধেক অংশ পানিতে ভর্তি করে ডাঁটাসহ ফুল ডুবিয়ে দিন। একটি অ্যাসপিরিন ট্যাবলেট ছেড়ে দিন পানিতে। পরদিন আরেকটি ট্যাবলেট দেবেন।
  • ৯৫০ মিলি পানির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ চিনি ও আধা চা চামচ ব্লিচ মেশান। এই দ্রবণে ডুবিয়ে দিন ফুল।
  • ফুলদানির পানির ভেতর খানিকটা লেমন সোডা মিশিয়ে দিলেও অনেকদিন পর্যন্ত তাজা থাকবে ফুল।
  • ১ কাপ পানিতে ১/৮ চা চামচ লবণ ও সমপরিমাণ চিনি মেশান। চিনি ও লবণ মেশানো পানিতে ফুল রাখুন। অনেকদিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ফুলের সুগন্ধ।
  • ২ ভাগ পানি ও ১ ভাগ আপেল সিডার ভিনেগার দিয়ে ফুলদানি পূর্ণ করুন। মিশ্রণে ফুল রাখুন। ভালো থাকবে অনেক দিন পর্যন্ত।
  • ফুলদানির পানিতে চা-পাতা অথবা কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ফুলের উজ্জ্বলতা বজায় থাকবে বেশ কিছুদিন।

 

জেনে নিন আরও কিছু টিপস   

  • ২.৫ সেন্টিমিটার অংশ কাটবেন নিচ থেকে। সোজা না কেটে একটু বাঁকা করে কাটবেন।
  • ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। পাতা থাকলে সেগুলোতে পচন তাড়াতাড়ি ধরবে।
  • ফুলের তোড়া কেনার সময় আধফোটা কুঁড়ি বেশি আছে, এমন তোড়া কিনবেন। এতে অনেক দিন পর্যন্ত অক্ষুণ্ন থাকবে ফুলের সৌন্দর্য।
  • দুই দিনে একবার পানি বদলে দেবেন।
  • সরাসরি রোদ আসে এমন জায়গায় ফুলসহ ফুলদানি রাখবেন না।
  • ফুল রাখার জন্য কখনও ফোটানো পানি ব্যবহার করবেন না। জার বা ফুলদানিতে কলের ঠান্ডা পানি দিয়ে তার মধ্যে ফুল ভিজিয়ে রাখুন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম