সম্পর্ক বিচ্ছেদের দিকে এগোচ্ছে বুঝবেন যে ৫ লক্ষণে

জীবনযাপন ডেস্ক
০৭ মার্চ ২০২৩, ১২:৪৭ আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৩:১৪

দীর্ঘদিন ধরে তিক্ততা, অভিমান, রাগ, হতাশা জমে তারপরেই বিচ্ছেদে গিয়ে শেষ হয় একটা সম্পর্ক। শুরু থেকেই খানিকটা যত্নশীল হলে এমন পরিণতি নাও হতে পারে। কোন কোন লক্ষণে বুঝবেন যে সম্পর্ক বিচ্ছেদের পথে হাঁটছে? জেনে নিন সেটাই।  

 

সঙ্গীর সঙ্গে মানসিক যোগাযোগ কমে যাওয়া
মনের মিল ছাড়া সম্পর্ক টেনে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সম্পর্ক ভবিষ‍্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে একে অপরের মনের সঙ্গে সংযোগ থাকা জরুরি। কিন্তু সঙ্গীর সঙ্গে কি আপনার মনের দূরত্ব তৈরি হয়েছে? তা হলে কিন্তু সম্পর্ক নিয়ে ভাবনার সময় এসেছে।

শারীরিক সম্পর্কে অনীহা
মানসিক সম্পর্ক ভালো থাকার পাশাপাশি শারীরিক সম্পর্ক ভালো থাকাও জরুরি। কিন্তু সেটা কি একঘেয়ে লাগছে? তাহলে সঙ্গীর সঙ্গে কথা বলুন।

সম্পর্ক নিয়ে অবসাদ
সম্পর্ক নিয়ে খুশি থাকলে সেটার প্রভাব পড়ে সর্বত্র। কিন্তু যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, অবসাদ ডেকে আনে, সেই সম্পর্ক খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না।

অবিশ্বাস
একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে শুধু ভালোবাসা দিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যায় না। যদি মনে হয় বিশ্বাসে ঘুণ ধরেছে, সন্দেহের তীর এগিয়ে যাচ্ছে সঙ্গীর দিকে- তবে বিষয়টি নিয়ে সচেতন হওয়া জরুরি।

শ্রদ্ধাবোধ কমে যাওয়া
ভালোবাসা ও বিশ্বাসের পাশাপাশি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকাও ভীষণ জরুরি। যদি মনে হয় সেই শ্রদ্ধাবোধের জায়গায় ভাটা পড়ছে, তবে নতুন করে ভাবতে হবে সম্পর্ক নিয়ে।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লালনের গানে ধর্মের দেয়াল, মানুষের মিলন 
লালনের গানে ধর্মের দেয়াল, মানুষের মিলন 
মাকে বিদায়ের দুঃখ ভুলতে সিঁদুর খেলা
মাকে বিদায়ের দুঃখ ভুলতে সিঁদুর খেলা
ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১
ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার