‘বিয়ে বিচ্ছেদ হয়েছে দশ বছর আগে, এখনও কাউকে বিশ্বাস করতে পারি না’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৯:১৭আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৯:১৭

প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। বিয়ে বিচ্ছেদ হয় প্রায় দশ বছর আগে। অথচ এখনও আমি কাউকে বিশ্বাস করতে পারি না। এদিকে পরিবার থেকে আবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। সব মিলিয়ে হতাশ লাগে খুব।

উত্তর: অন্যকে অবিশ্বাস করে সুখী হওয়া যায় না! অন্যকে ক্ষমা না করে শান্তিও পাওয়া যায় না। নিজের প্রতি আস্থা থাকলে অন্যকে বিশ্বাস বা অবিশ্বাস কোনটিই করা লাগে না। নিজেকে নিজের ভালো-মন্দ বৈশিষ্ট্যসহ মেনে নিতে পারলে অন্যের প্রতি অভিযোগও থাকে না। নিজের প্রতি আস্থাশীল হওয়ার এবং নিজেকে মেনে নেওয়ার সকল উপাদান আপনার মধ্যে আছে। প্রয়োজন যথাযথ কাউন্সেলিং।

প্রশ্ন: আমি খুব খুঁতখুঁতে স্বভাবের। কোনও কাজ ঠিক মতো করার পরও মনে হয় বুঝি ঠিক মতো হলো না। বাসায় তালা লাগিয়ে নিচে নেমে যাওয়ার পর আবার ফিরে এসে দেখি যে ঠিক মতো লাগিয়েছি কিনা। আবার বাইরে গিয়ে মনে হয় ঠিক মতো গ্যাসের চুলা বুঝি বন্ধ করিনি। আমার অস্থির লাগতে থাকে। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো?

উত্তর: মনোবল থাকলে আপনি নিজেই এ সমস্যা থেকে বের হতে পারেন। বাইরে বের হবার পরে তালা বা গ্যাসের চুলা চেক করার জন্য ফিরে আসা যাবে না, যাই মনে হোক না কেন। এ সময় ব্রিদিং এক্সারসাইজ করবেন। প্রথম কয়েক মিনিট খুব অশান্তি লাগবে, তারপর প্রশান্তি অনুভব করবেন। মনোবলের ঘাটতি থাকলে কাউন্সেলিং বা মেডিকেশন লাগবে। নন্-ইনভেসিভ ম্যাগনেটিক স্টিমুলেশন থেরাপি এক্ষেত্রে অনেক কার্যকর। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম