ঈদ পোশাকের খোঁজখবর

জীবনযাপন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ১৫:৪০আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৫:৪০

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ঈদ উপলক্ষে বিভিন্ন ফ্যাশন হাউজে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এখনও ঈদের পোশাক কেনা না হলে এক ঝলকে দেখে নিন কোন ফ্যাশন হাউস কেমন পোশাক এনেছে। 

 

রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ
পাখির রঙ থিমে ঈদ সংগ্রহ সাজিয়েছে রঙ বাংলাদেশ। রঙধনুর প্রতিটি রঙই আছে পাখিদের শরীরে। কখনও একরঙা, কখনও একই রঙের নানা শেড আবার কখনও বহুবর্ণে নান্দনিক তারা। এসব রঙই এবার উঠে এসেছে পোশাকে। পোশাক নকশায় গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাংস্কৃতি আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও।

লা রিভ

লা রিভ
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানান, এবার লা রিভের ঈদের কালেকশন থিমের নাম রিলিজ। একটি দীর্ঘ অতিমারি শেষে উৎকন্ঠা সরিয়ে আমাদের মনে স্বস্তি বা ইনার পিস ফিরে এসেছে। এই ইতিবাচকতা, প্রশান্তি, আর উৎসব ফিরে পাওয়ার খুশি প্রকাশ করে যেসব রঙ, তাই এই কালেকশনের কালার প্যালেটের জন্য বাছাই করা হয়েছে। উজ্জল কমলা বা জুসি অরেঞ্জকে কোর কালার ধরে অন্যন্য শেডগুলো বাছাই করেছে লা রিভ। থাকছে লা রিভের এক্সক্লুসিভ কালেকশন নার্গিসাস। ঐতিহ্যবাহী মসলিনের মত স্বচ্ছ কাপড়ে হাতের কাজ  করা হয়েছে নার্গিসাসের পোশাকগুলোতে।

সারা

সারা
‘মুঘল’ থিমে ঈদ পোশাক এনেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। মূলত বাংলাদেশের মুঘল সময়কাল এবং বর্তমান আধুনিকতার এক মেলবন্ধনে এবারের সারা’র ঈদ আয়োজন করা হয়েছে। মুঘল ও আধুনিকতার মিশেলেই সারা’র ঈদ আয়োজনের মোটিফ এবং প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে পোশাকের মোটিফ আনারকলি, সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আনইস্টিচ লন, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান, শাড়ি এবং ডেনিম এর কালেকশন থাকছে মেয়েদের জন্য। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামাসহ আরও অনেক কিছু। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে এবারের সারা’র ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ।

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অনেকেই পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীদের রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাঁচে প্রস্তুত করা হয়েছে সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে।

কিউরিয়াস
কিউরিয়াসের প্রধান ডিজাইনার চন্দ্র শেখর সাহা জানান, এই ঈদে বিখ্যাত ‘ওয়াজেদ আলী শাহ পাঞ্জাবি অনসম্বল’ নিয়ে এসেছে কিউরিয়াস। এসব পাঞ্জাবিতে সূচিকর্মের মাধ্যমে পুরনো মোটিফগুলোকে চিত্রিত করা হয়েছে। হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি ও ‘আডামো’ পাঞ্জাবির সংগ্রহকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যাং

ব্যাং
ঈদ উপলক্ষে পোশাকে শতকরা ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ফ্যাশন হাউস ব্যাং। এই ছাড় চলবে স্টক থাকা সাপেক্ষে। ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, থ্রি কোয়ার্টার পাওয়া যাবে এই ফ্যাশন হাউসে।

ইজি 
অনেক ধরনের নতুন ডিজাইনের কালারফুল ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পলো-শার্ট,  শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউস ইজিতে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম