ঐতিহ্যবাহী সব খাবার নিয়ে বনানীতে মেলা

জীবনযাপন ডেস্ক
০৫ মে ২০২৩, ১৬:৫৯আপডেট : ০৫ মে ২০২৩, ১৬:৫৯

কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই থেকে শুরু করে খুলনার চুইঝাল- সবকিছু একই ছাদের নিচে। রয়েছে দেশের বিখ্যাত সব মিষ্টান্ন। ইতিহাসে এই প্রথম এমন আয়োজন হচ্ছে দেশে। 

ঐতিহ্যবাহী সব খাবার নিয়ে বনানীতে মেলা

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেশের সব ঐতিহ্যবাহী ও বিখ্যাত খাবার নিয়ে আয়োজন করা হয়েছে মুজিব’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব বাংলাদেশ।’ এ ধরনের মেলা এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ৪ মে বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে শুরু হয়েছে এই আয়োজন। চলবে আগামীকাল ৬ মে পর্যন্ত। 

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়, ৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়। পুরান ঢাকার নাজিরা বাজারের বিসমিল্লাহ কাবাব, হাজি বিরিয়ানি, বিউটি লাচ্ছি, আল-আমিন বাকরখানি ও রুটি, মোহাম্মদপুরের মুস্তাকিমের চাপ ও বোবার বিরিয়ানি রয়েছে আয়োজনে। এছাড়া খুলনা, কুমিল্লা, সিলেট, শেরপুর, বরিশাল, বান্দরবান, ময়মনসিংহসহ আরও অনেক অঞ্চলের বিখ্যাত সব খাবারের হোটেল অংশ নিয়েছে মেলায়। 

যশোরের ঐতিহ্যবাহী খাবার

আব্বাসের চুঁইঝাল, পানসির আখনি, খুলনার চিংড়ি মালাইকারি, বান্দরবানের ব্যাম্বো চিকেন কিংবা মুন্ডি, বারকোড চট্টগ্রামের কালা ভুনা-মেজবানি মাংস, যশোরের জামতলার মিষ্টি চেখে দেখতে চাইলে ব্যতিক্রমী এই আয়োজনে যেতে হবে আপনাকে।  

ছিট রুটি

ময়মনসিংহের মুক্তাগাছার মণ্ডা, সিলেটের পানসী রেস্টুরেন্ট, তুলশিমালা, মনিপুরি খাবার, কক্সবাজার সি ফুড, আদর্শ মাতৃভাণ্ডার, কুমিল্লা মাতৃভাণ্ডার, জামতলার সাদেক গোল্লা, কুষ্টিয়ার কুলফি মালাই, সাতক্ষীরার সাগর সুইটস, ব্যাসকাঠির হাতে ভাজা মুড়ি, জয় গুরু মিষ্টান্ন ভাণ্ডারের গুটিয়া সন্দেশ, কাঁঠালবাড়ির কাঁঠালের আনারস ও জামের আচার পাওয়া যাচ্ছে মেলায়। 

মণিপুরি খাবার

পাঁচতারকা হোটেলগুলোর মধ্যে আছে ওয়েস্টিন, হোটেল শেরাটন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের রেস্টুরেন্ট।

ছবি: সংগৃহীত 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম