২ উপায়ে তেল চিটচিটে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করুন

জীবনযাপন ডেস্ক
০৯ মে ২০২৩, ২২:৪৫আপডেট : ০৯ মে ২০২৩, ২২:৪৫

এক্সজস্ট ফ্যান বাড়তি গরম বের করে দিয়ে ঠান্ডা রাখতে সাহায্য করে রান্নাঘর। তবে খুব দ্রুত তেল-মসলা আটকে আঠালো ও চিটচিটে হয়ে যায় ফ্যান। রাতারাতি রঙটাই যেন বদলে যায় রান্নাঘরে থাকা এক্সজস্ট ফ্যানের। খুব সহজে কিন্তু এই ফ্যান পরিষ্কার করে ফেলতে পারেন।

২ উপায়ে তেল চিটচিটে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করুন

১। প্রথমে ফ্যানের পার্টগুলো খুলে আলাদা করে নিন। উপরের গোলাকার অংশ ঘুরিয়ে খোলা যাবে। সামনের দিকে সামান্য টান দিলে মূল অংশ খুলে আসবে। কাপড়ে তার্পিন তেল অথবা কেরোসিন তেল নিয়ে ফ্যানের আঠালো ময়লার উপর লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধারালো চামচ দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলুন ময়লা। শেষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে জায়গা মতো লাগিয়ে নিন ফ্যান।

২। একটি গামলায় পর্যাপ্ত ফুটন্ত গরম পানি নিন। ১ চা চামচ লবণ, ২ চা চামচ বেকিং সোডা ও ১ চা চামচ কাপড় ধোয়ার পাউডার মিশিয়ে নিন। এতে ডুবিয়ে রাখুন এক্সজস্ট ফ্যানের পার্টগুলো। কিছুক্ষণ পর স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম