ত্বকের যত্নে ডাল

লাইফস্টাইল ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৮

মসুরের ডাল

ডাল খাওয়ার পাশাপাশি সৌন্দর্য রক্ষায় কতটা উপকারী সেটা সচেতন মানুষ মাত্রই বুঝতে পারবেন।বিশেষ করে ত্বকের যত্নে মসুর ডালের বিকল্প নেই। একটা সময় ছিল যখন শ্যাম্পু আসেনি। তখন তরুণীরা ডাল ভেজানো পানি দিয়ে চুলের যত্ন নিতেন।

চিকিৎসকরা বলে থাকেন,  ডার্ক সার্কেল, মেসতা, ক্ষতের দাগ, ফেটে যাওয়া ত্বক, চুলের খুশকি এগুলো সব থেকে রেহাই পেতে মসুর ডাল ভীষণ উপকারী।

ডার্ক সার্কেল দূর করার জন্য মসুরের ডাল ঘন্টাখানেক ভিজিয়ে রেখে পেস্ট করে নিন।  ২০ মিনিটের মত চোখের উপর দিয়ে রাখুন। প্রতিদিন একবার এই থেরাপি নিলে ডার্ক সার্কেল দৌড়ে পালাবে।

মেসতার দাগ দূর করতেও একই পদ্ধতিতে মসুর ডাল ব্যবহার করুন। সময়টা একটু বাড়িয়ে দিন। ৩০ মিনিটের মতো রাখুন।

বসন্ত, ব্রন, ফোঁড়া শুকিয়ে যাওয়ার পর বিচ্ছিরি রকম দাগ পড়ে যায়। এই দাগ দূর করতে দুধের সঙ্গে মসুরের ডালের পেস্ট তৈরি করে নিয়মিত ব্যবহার করুন। একদম দাগ চলে যাবে।  

শ্যাম্পু বা ক্লিনজিং সোপে যদি আপনার এলার্জি থাকে তাহলে মসুরের ডাল ভেজানো পানি বা পেস্ট করে পানি দিয়ে গুলিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। কন্ডিশনার ও শ্যাম্পুর কাজ একসঙ্গে করবে মসুরের ডাল।

যাদের ত্বক অতিরিক্ত রকম শুস্ক ফেটে যাওয়ার ভাব আছে। তারা নিয়মিত মসুরের ডাল ব্যবহার করতে পারেন ফাটা স্থানে। ডালের পেস্ট করে দুই থেকে তিনদিন দিয়ে রাখলেই সেটি শুকিয়ে যাবে।

/এফএএন /

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি