শিশুকে বিকেলে কী নাস্তা দেওয়া যায় ভাবছেন? ঝটপট বানিয়ে ফেলতে পারেন পুষ্টিগুণে ভরপুর ব্যানানা প্যানকেক। এটি শিশুর স্কুলেও দিয়ে দিতে পারেন টিফিন হিসেবে। খুব অল্প কিছু উপকরণ লাগে এটি তৈরিতে। জেনে নিন রেসিপি।
যা যা লাগবে
১ কাপ ময়দা, স্বাদ মতো চিনি, ২ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, ১ কাপ দুধ, ১টি ডিম, ২ টেবিল চামচ তেল, ২টি কলা।
যেভাবে বানাবেন
শুকনো উপকরণ যেমন ময়দা, বেকিং সোডা, চিনি ও লবণ চেলে মিশিয়ে নিন একসঙ্গে। আরেকটি পাত্রে কলা চটকে মিশিয়ে নিন দুধ ও তেল। শুকনো উপকরণের মিশ্রণ ধীরে ধীরে মিশিয়ে ব্যাটার তৈরি করুন। প্যানে সামান্য তেল ব্রাশ করে বর চামচের সাহায্যে ব্যাটার দিন। দুই দিক ২-৩ মিনিট করে ভাজুন। পরিবেশন করুন গরম গরম।
টপিংস
প্যানকেকের টপিংস হিসেবে মধু, ম্যাপেল সিরাপ, পিনাট বাটার, জ্যাম, জেলি, নিউট্রেলা দিতে পারেন।
ছবি: অল রেসিপিস









