গরমের ক্লান্তি নাকি হিটস্ট্রোক? জেনে নিন লক্ষণ

জীবনযাপন ডেস্ক
০৩ জুন ২০২৩, ২০:১৮আপডেট : ০৩ জুন ২০২৩, ২০:১৮

অনলাইন ব্যবসায়ী আফরোজা রিক্তা নিজেই বের হয়েছিলেন ডেলিভারির কাজে। ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না বলে বাস থেকে নেমে বেশ কিছুক্ষণ হাঁটতে হয়েছিল তাকে। একে তো প্রচণ্ড গরম, তার উপর হাতে ডেলিভারির জন্য নেওয়া অনেকগুলো ব্যাগ। এক পর্যায়ে হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করে আফরোজার। গরমে ক্লান্ত লাগছে ভেবে খুব একটা চিন্তিত না হওয়াটাই যেন কাল হলো তার। চোখ ঝাপসা হয়ে হঠাৎই তিনি বসে পড়েন রাস্তায়। এরপর পথচারীরা পাশের হাসপাতালে তড়িঘড়ি করে নিয়ে গেলে জানা গেল হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাৎক্ষণিক চিকিৎসা না পেলে এমন পরিস্থিতিতে মৃত্যু পর্যন্ত হতে পারতো। 

ভয়াবহ গরমের এই সময়ে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। গরমে ও রোদে বাইরে বের হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রি বা এরও বেশি হয়ে গেলে মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়। এই পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার বিকল্প নেই। বিবিসিতে প্রকাশিত একটি আর্টিকেল জানাচ্ছে গরমের ক্লান্তি ও হিটস্ট্রোকের মধ্যে পার্থক্য এবং হিটস্ট্রোক এড়াতে করণীয় সম্পর্কে। 

গরমের ক্লান্তি নাকি হিটস্ট্রোক?

গরমে ক্লান্ত লাগলে প্রচুর ঘাম হবে। কিন্তু হিটস্ট্রোকের ক্ষেত্রে ঘাম হবে না। ত্বক হয়ে পড়বে শুষ্ক ও লালচে। তবে দুই ক্ষেত্রেই বমি বমি ভাব কিংবা বমি হতে পারে। গরমে মাংসপেশির আড়ষ্টতা দেখা দিতে পারে। তবে এটা হিটস্ট্রোকের লক্ষণ নয়। হিটস্ট্রোকের লক্ষণ হচ্ছে চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব কিংবা বমি হওয়া, অবসাদ ও দুর্বলতা, মাথা ঝিমঝিম করা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া ও অজ্ঞান হয়ে যাওয়া। 

করণীয়

কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে বুঝলে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। রোদ থেকে সরিয়ে ছায়ায় নিয়ে গিয়ে গায়ের ভারি কাপড় খুলে দিন। গায়ে ঠান্ডা পানি ঢালুন কিংবা গা স্পঞ্জ করে দিন। শরীরের তাপমাত্রা কিছুটা কমে গেলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান রোগীকে।

হিটস্ট্রোক প্রতিরোধে কী করবেন? 

  • প্রচুর পরিমাণে পানি ও পানিজাতীয় খাবার খান। ডাবের পানি, স্যালাইন, পানিজাতীয় ফল ও সবজি রাখুন খাদ্যতালিকায়।
  • দুপুরের কড়া রোদে বের না হওয়ার চেষ্টা করুন। বিশেষ করে এই সময়ে ব্যায়াম বা রোদে হাঁটাহাঁটি করবেন না। 
  • বাইরে বের হলে সঙ্গে পানি রাখুন ও কিছুক্ষণ পরপর পানি পান করুন।
  • ছাতা নিয়ে বের হবেন।
  • হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম