মাইক্রোওয়েভে রান্না করবেন? জেনে নিন জরুরি ৫ টিপস

জীবনযাপন ডেস্ক
২০ জুন ২০২৩, ১১:৩০আপডেট : ২০ জুন ২০২৩, ১১:৩০

রান্নাঘরের অতি প্রয়োজনীয় যন্ত্রের তালিকা করা হলে সম্ভবত একদম উপরেই থাকবে মাইক্রোওয়েভ ওভেন। দ্রুত খাবার গরম করার পাশাপাশি বেশ কিছু রান্নাও অনায়াসে করে ফেলা যায় এতে। তবে মাইক্রোওয়েভে রান্না করাতে চাইলে কিছু বিষয় মনে রাখতে হবে অবশ্যই।

১। মাইক্রোওয়েভের জন্য নিরাপদ পাত্র ব্যবহার করুন

রান্না করার সময় মাইক্রোওয়েভের জন্য নিরাপদ পাত্র ব্যবহার করতে হবে। অ্যালুমিনিয়াম ফয়েল বা ইস্পাত দিয়ে তৈরি বা কোনও কিছু ওভেনে দেবেন না। কারণ এগুলো সহজেই উত্তপ্ত হয় এবং আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে।

২। পাত্র অতিরিক্ত ভরে দেবেন না

সময় বাঁচানোর জন্য আমরা পাত্র একেবারে পরিপূর্ণ করে মাইক্রোওয়েভে দিই। এটি উচিত নয়। এতে তাপ সমানভাবে সবখানে পৌঁছতে পারে না।

৩। নির্দিষ্ট সময় পর পর খাবার নাড়বেন

মাইক্রোওয়েভে টাইমার দিয়ে ভুলে গেলে চলবে না। মাইক্রোওয়েভে রান্না করার সময় খাবারের দিকে খেয়াল রাখতে হবে এবং মাঝে মাঝে নাড়তে হবে। এতে তাপ পৌঁছতে পারবে সবখানে এবং নির্দিষ্ট জায়গার খাবার আধা সেদ্ধ থেকে যাবে না। টাইমার সেট করতে চাইলে এমনভাবে সেট করুন যেন নেড়ে আবার নতুন করে সেট করতে পারেন টাইমার।

৪। ক্লিং র‍্যাপ দিয়ে খাবারের পাত্র ঢেকে রাখুন

মাইক্রোওয়েভে দেওয়ার সময় খাবারের পাত্র ক্লিং র‍্যাপ দিয়ে ঢেলে দিন। নাহলে খাবারের আর্দ্রতা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ভাত এবং পাস্তার মতো পানিযুক্ত খাবারের জন্য এটি আবশ্যকীয়। ক্লিং র‍্যাপ দিয়ে আটকে কয়েকটি ছিদ্র করে তারপর দিন ওভেনে।

৫। রান্নার পর মাইক্রোওয়েভ পরিষ্কার করুন।

রান্না করার সময় খাবার ছিটে পড়তে পারে ওভেনের ভেতরে। ঠিকঠাক পরিষ্কার না করলে তাই জীবাণুর আনাগোনা বাড়তে পারে। লেবুর রস এবং পানির মিশ্রণ ব্যবহার করে পরিষ্কার করুন ওভেনের ভেতরের অংশ।

তথ্য: এনডিটিভি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?