ঈদ রেসিপি

হাতে মাখা মসলায় গরুর কষা মাংস

জীবনযাপন ডেস্ক
২৪ জুন ২০২৩, ১১:২২আপডেট : ২৪ জুন ২০২৩, ১১:২২

গরুর মাংসের নানা পদ ছাড়া ঈদের মেন্যু যেন জমেই না। হাতে মসলা মেখে রান্না করে ফেলতে পারেন গরুর কষা মাংস। একই রেসিপি অনুসরণ করে খাসির মাংসও রান্না করে ফেলা যায়। পরোটা, রুটি, পোলাও, খিচুড়ি- সব কিছুর সঙ্গেই মাংস কষা খেতে ভালো লাগে। জেনে নিন কীভাবে রান্না করবেন।  

হাড় ও চর্বিসহ ১ কেজি গরুর মাংস নিন। এবার মসলা মেখে নেওয়ার পালা। দেড় টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা, ৫ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ৪ টেবিল চামচ টক দই, স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া দিন। ১ চা চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও টমেটো কেচাপ দিন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মেখে রাখুন ১ ঘণ্টার জন্য।

১ ঘণ্টা পর রান্নার জন্য প্যানে আধা কাপ সরিষার তেল দিন। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন। ৫টি লবঙ্গ, দুটো দারুচিনি, কয়েকটি সবুজ এলাচ, একটি বড় কালো এলাচ ও শুকনা মরিচ ভেজে নিন তেলে। ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে মসলাসহ মাংস দিয়ে দিন। চুলার জ্বাল মিডিয়াম টু লো রেখে নেড়েচেড়ে কষিয়ে নিন মাংস। মাংস থেকে বের হওয়া পানিতেই কষাবেন। নেড়েচেড়ে ও কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করুন মাংস। যেহেতু কষা মাংস, সেহেতু ভুনে ও কষিয়েই রান্না করতে হবে। প্রায় সেদ্ধ হয়ে গেলে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। নামানোর আগে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নেড়ে নিন।          

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক