গরুর মাংস কীভাবে রান্না করলে স্বাস্থ্যঝুঁকি কমে?

জীবনযাপন ডেস্ক
২৭ জুন ২০২৩, ১১:০০আপডেট : ২৭ জুন ২০২৩, ১১:০০

কোরবানির ঈদে মাংসের অনেক পদ থাকে টেবিলে। ফলে বাড়তি মাংস খাওয়া হয়ে যায়। রেড মিট অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবে নিয়ম মেনে রান্না করলে নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া যায় গরুর মাংস। বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল ও ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট ফাতেমা সিদ্দিকী ছন্দা জানাচ্ছেন গরুর মাংস কীভাবে রান্না করলে স্বাস্থ্যঝুঁকি কমে। 

মাংস কিমা করে খাওয়া অধিক নিরাপদ। ছবি- দ্য কিচেন

  • গরুর মাংস রান্না করার আগে দৃশ্যমান সব চর্বি অবশ্যই ফেলে দিতে হবে।
  • মাংস কাটার সময় যতোটা সম্ভব ছোট টুকরা করে কাটুন। এতে ভেতরে থাকা চর্বি বেরিয়ে আসবে। এজন্য মাংস কিমা করে খাওয়া অধিক নিরাপদ। 
  • মাংস খাওয়ার সময় ঝোল এড়িয়ে খাওয়া ভালো।
  • হৃদরোগীদের জন্য মাংস আগে ফুটিয়ে চর্বির পানি ফেলে দিয়ে তারপর রান্না করতে হবে।
  • গরু বা খাসির মাংস সবজি দিয়ে রান্না করতে পারেন। এতে মাংস কম খাওয়া হয়। পাশাপাশি পুষ্টিগুণও বেড়ে যায় রান্নার। মাশরুম অথবা আস্ত রসুন দিয়ে রান্না করতে পারেন মাংস। আবার লাউ, বাঁধাকপি, পেঁপে বা মিষ্টিকুমড়া দিতে পারেন মাংস রান্নায়।

গরু বা খাসির মাংস সবজি দিয়ে রান্না করতে পারেন। ছবি- সংগৃহীত

  • রান্নায় ঘি অথবা ডালডা ব্যবহার করবেন না। বরং ফ্যাট কমাতে ভিনেগার, লেবুর রস অথবা টক দই দিয়ে রান্না করুন মাংস।
  • মাংস রান্না করার পর কিছুক্ষণ রেখে দিলে উপরে চর্বির আস্তরণ জমে যায়। এগুলো চামচ দিয়ে ফেলে দিন।
  • কাবাবের ক্ষেত্রে গরুর মাংসের কিমার সঙ্গে ডাল যোগ করুন। এছাড়া পুড়িয়ে তৈরি কাবাবের ক্ষেত্রে ক্ষতির আশংকা বেশ কম।  

আরও পড়তে পারেন: কতটুকু গরুর মাংস খাওয়া নিরাপদ?  

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের