মাংস সংরক্ষণের ৫ উপায়

জীবনযাপন ডেস্ক
২৭ জুন ২০২৩, ১৬:৩২আপডেট : ২৭ জুন ২০২৩, ১৬:৩২

কোরবানির ঈদের সময় বিতরণের পরেও অনেক মাংস থেকে যায়। আবার আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া যায় মাংস। ফ্রিজ ছোট হলে সেখানে জায়গা হয় না এই বাড়তি মাংসের। এমতাবস্থায় প্রয়োজন পড়ে অন্যান্য উপায়ে মাংস সংরক্ষণ করার। আবার ফ্রিজিং করার ক্ষেত্রেও আছে নির্দিষ্ট কিছু নিয়ম। জেনে নিন মাংস সংরক্ষণের কয়েকটি উপায় ও কিছু টিপস। 

 

১। ফ্রিজারে সংরক্ষণ

মাংস সংরক্ষণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্রিজারে রাখা। তবে রাখার আগে স্লাইস করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখবেন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে চর্বি ফেলে দিন মাংস থেকে। একবারে বেশি পরিমাণে না রেখে ছোট ছোট ব্যাগে অল্প করে রাখুন। এতে প্রয়োজন মতো বের করে খাওয়া যাবে। একসঙ্গে অনেক মাংস রাখলে ডিফ্রস্ট করতে হবে পুরো অংশই। 

২। শুকিয়ে সংরক্ষণ 

রোদে বা চুলায় জ্বাল দিয়ে মাংসের শুঁটকি বানিয়ে ফেলতে পারেন। এজন্য প্রথমে মাংস টুকরো করে কেটে ধুয়ে শুধু হলুদ দিয়ে সেদ্ধ নিন। ভেতরের কাঁচা ভাব চলে না যাওয়া পর্যন্ত সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা করুন। এরপর গুনা তারে গেঁথে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। মাংসের ভেতরের পানি পুরোপুরি শুকিয়ে গেলে তার থেকে খুলে মুখবন্ধ টিনে বন্ধ করে রাখুন। রান্নার আগে কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখুন। 

৩। জ্বাল দিয়ে সংরক্ষণ 

পরিমাণ মতো লবণ ও হলুদ মেখে মাংস জ্বাল দিন। জ্বাল দিয়ে সংরক্ষণ করতে চাইলে চর্বি রেখে দেবেন মাংসের। প্রতিদিন দুইবার করে জ্বাল দিলে এক থেকে দুই মাস পর্যন্ত রেখে খেতে পারবেন মাংস।

৪। লবণ দিয়ে সংরক্ষণ

লবণ মিশিয়ে ২৪ ঘণ্টার জন্য রেখে দিন মাংস। এরপর ফ্রিজে রেখে দিন। ১ মাস পর্যন্ত ভালো থাকবে এই মাংস। মাংসের অক্সিডেটিভ ও মাইক্রোবিয়াল পচন প্রতিরোধ করে এই পদ্ধতি। 

৫। ভিনেগারে ডুবিয়ে সংরক্ষণ

দুই থেকে তিন কেজি মাংস সংরক্ষণের জন্য ৪ টেবিল চামচ বিট লবণ ও ৪ টেবিল চামচ বাদামি চিনি মাখিয়ে নিন প্রথমে। এরপর ১ লিটার ভিনেগারে মাংস পুরোপুরি ডুবানো অবস্থায় ঢেকে রেখে দিন। 

 

আরও পড়তে পারেন: মাংস দ্রুত সেদ্ধ করার ৭ উপায় 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম